২৪ ঘন্টা নিউজ
মঙ্গলবার ২১ জানুয়ারি ২০২০ www.24ghonta.news৮ মাঘ ১৪২৬ বঙ্গাব্দ২৬ জমাদিউল আউয়াল ১৪৪১ হিজরি

সিভাসু’তে ‘ভেটেরিনারি অ্যানেসথেসিয়া ও সফট টিস্যু সার্জারি’ প্রশিক্ষণ

সিভাসু ভেটেরিনারি অ্যানেসথেসিয়া
অনলাইন ডেস্ক
প্রকাশের সময়: মঙ্গলবার, ২১ জানুয়ারি, ২০২০ । ৪:৩৫ বিকাল

২৪ ঘন্টা ডট নিউজ। চট্টগ্রাম ডেস্ক : চট্টগ্রাম ভেটেরিনারি ও এনিম্যাল সাইন্সেস বিশ্ববিদ্যালয়ে (সিভাসু) ‘ভেটেরিনারি অ্যানেসথেসিয়া ও সফট টিস্যু সার্জারি’ বিষয়ক সপ্তাহব্যাপী এক প্রশিক্ষণ কর্মসূচি সম্প্রতি অনুষ্ঠিত হয়েছে।

সিভাসু’র এস. এ. কাদেরী টিচিং ভেটেরিনারি হাসপাতাল এবং মেডিসিন ও সার্জারি বিভাগের যৌথ উদ্যোগে এ প্রশিক্ষণ কর্মসূচির আয়োজন করা হয়।

সপ্তাহব্যাপী এ প্রশিক্ষণ কর্মসূচিতে রিসোর্স পার্সন হিসেবে উপস্থিত ছিলেন ভারতের তামিলনাডু ভেটেরিনারি ও এনিম্যাল সাইন্সেস বিশ্ববিদ্যালয়ের স্বনামধন্য অ্যানেসথেসিওলজিস্ট ড. এস. সিনথিল কুমার। প্রশিক্ষণ কর্মসূচিতে ছোট-বড় প্রাণী ও পাখির অ্যানেসথেসিয়া-বিশেষ করে গ্যাসীয়াস অ্যানেসথেসিয়ার ওপর গুরুত্বারোপ করা হয়।

সিভাসু’র মেডিসিন ও সার্জারি বিভাগের সার্জারি ইউনিটের শিক্ষক, স্মাতকোত্তর ছাত্রছাত্রী, ডক্টর অব ভেটেরিনারি মেডিসিন-এর শেষ বর্ষের শিক্ষার্থী, সিভাসু’র ঢাকাস্থ টিচিং এন্ড ট্রেনিং পেট হসপিটাল ও রিসার্চ সেন্টারের চিকিৎসক এবং সিলেট কৃষি বিশ^বিদ্যালয়ের সার্জারির শিক্ষক উক্ত প্রশিক্ষণ কর্মসূচিতে অংশগ্রহণ করেন।সিভাসু ভেটেরিনারি অ্যানেসথেসিয়া প্রশিক্ষণ

সমাপনী অনুষ্ঠানে প্রশিক্ষণার্থীদের মাঝে সার্টিফিকেট বিতরণ ও রিসোর্স পার্সনকে সম্মাননা ক্রেস্ট প্রদান করেন বিশ^বিদ্যালয়ের উপাচার্য প্রফেসর ড. গৌতম বুদ্ধ দাশ।

প্রকাশক ও সম্পাদক : নূর মোহাম্মদ রানা
ঠিকানা:৯২ মোমিন রোড, শাহ আনিস মার্কেট (৪র্থ তলা), চেরাগী পাহাড়, চট্টগ্রাম।
মোবাইল:০১৯৭৪৪৬৮১৭৬ / ০১৮১৭৭১৭১৩১
ইমেইল:[email protected]

প্রিন্ট করুন