বিমানবাহিনীর সাবেক ফ্লাইট লেফটেন্যান্ট কে এম তাহসিফ সাউরির মৃত্যুর ঘটনায় নতুন মোড় নিয়েছে তদন্ত। এ ঘটনায় দিশা নামে তাঁর কথিত এক বান্ধবীকে গ্রেপ্তার করেছে নৌ পুলিশ। জিজ্ঞাসাবাদের জন্য আদালতে তাঁর সাত দিনের রিমান্ড আবেদন করা হবে বলে জানিয়েছে পুলিশ।
রোববার (১ নভেম্বর) বেলা ২টার দিকে বিষয়টি নিশ্চিত করেন নৌ পুলিশের ঢাকা অঞ্চলের পুলিশ সুপার আব্দুল্লাহ আল মামুন।
এদিকে, একই দিন মধ্যরাত থেকে এ ঘটনায় রিমান্ডে থাকা দীপকে জিজ্ঞাসাবাদ শুরু করেছেন তদন্তসংশ্লিষ্ট কর্মকর্তারা।
তদন্তসংশ্লিষ্ট সূত্রে জানা গেছে, তাহসিফের পরিবারের অভিযোগের ভিত্তিতে তাঁর সার্বক্ষণিক সঙ্গী ও জুনিয়র বন্ধু দীপকে প্রথমে হেফাজতে নিয়ে জিজ্ঞাসাবাদ করে পুলিশ ব্যুরো অব ইনভেস্টিগেশন (পিবিআই)।
আরও পড়ুন: গাজী নজরুল চার দিন ও তার স্ত্রী এক দিনের রিমান্ডে
জিজ্ঞাসাবাদে তাহসিফের সঙ্গে বিভিন্ন স্থানে যাতায়াত এবং সেসব স্থানে যাওয়ার কারণ সম্পর্কে তথ্য দেন দীপ। এসব তথ্যের সূত্র ধরে তদন্তের পরবর্তী কার্যক্রম এগিয়ে নিচ্ছেন সংশ্লিষ্ট কর্মকর্তারা।
তাহসিফের মৃত্যুর প্রকৃত কারণ ও এর সঙ্গে কারও সংশ্লিষ্টতা রয়েছে কি না, তা খতিয়ে দেখছে আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনী।

অনলাইন ডেস্ক
প্রকাশের সময়: রবিবার, ১ নভেম্বর, ২০২৬ । ৪:৪৭ বিকাল