২৪ ঘন্টা নিউজ
রবিবার ১ নভেম্বর ২০২৬ www.24ghonta.news১৭ কার্তিক ১৪৩৩ বঙ্গাব্দ২১ জমাদিউল আউয়াল ১৪৪৮ হিজরি

তিন দিন বন্ধ থাকবে সামিটের এলএনজি টার্মিনাল

অনলাইন ডেস্ক
প্রকাশের সময়: রবিবার, ১ নভেম্বর, ২০২৬ । ৬:৫০ সন্ধ্যা

দেশের গ্যাস সরবরাহে সাময়িক সংকটের আশঙ্কা দেখা দিয়েছে। জরুরি রক্ষণাবেক্ষণ কাজের জন্য আগামী ৪ নভেম্বর থেকে তিন দিন বন্ধ রাখা হচ্ছে কক্সবাজারের মহেশখালীতে অবস্থিত সামিট এলএনজি টার্মিনাল। এতে জাতীয় গ্যাস গ্রিডে দৈনিক সরবরাহ ৩২০ মিলিয়ন ঘনফুট কমে যেতে পারে। ফলে দেশের বিভিন্ন এলাকায় গ্যাসের স্বাভাবিক চাপ ব্যাহত হওয়ার আশঙ্কা রয়েছে।

রবিবার (১ নভেম্বর) পেট্রোবাংলার এক সংবাদ বিজ্ঞপ্তিতে টার্মিনাল বন্ধ রাখার এ সিদ্ধান্তের কথা জানানো হয়।

বিজ্ঞপ্তিতে বলা হয়েছে, আগামী ৪ নভেম্বর সকাল ৮টা থেকে ৭ নভেম্বর বিকেল ৪টা পর্যন্ত সামিট এলএনজি টার্মিনালের রিগ্যাসিফিকেশন কার্যক্রম বন্ধ থাকবে। এ সময়ে জরুরি রক্ষণাবেক্ষণের কাজ সম্পন্ন করা হবে।

টার্মিনালটির কার্যক্রম বন্ধ থাকায় জাতীয় গ্যাস গ্রিডে দৈনিক সরবরাহ ৯২০ মিলিয়ন ঘনফুট থেকে কমে ৬০০ মিলিয়ন ঘনফুটে দাঁড়াবে। অর্থাৎ প্রতিদিন গ্যাস সরবরাহে ঘাটতি থাকবে ৩২০ মিলিয়ন ঘনফুট।

আরও পড়ুন: জরুরি বৈঠকে বসছেন প্রধানমন্ত্রী, ডাক পেলেন মন্ত্রী-উপদেষ্টারা

সরবরাহ কমে যাওয়ার প্রভাব পড়তে পারে আবাসিক, বাণিজ্যিক ও শিল্প খাতে। দেশের বিভিন্ন এলাকায় গ্রাহকরা স্বাভাবিকের তুলনায় কম চাপে গ্যাস পেতে পারেন। এতে সাময়িক ভোগান্তির আশঙ্কা রয়েছে।

পেট্রোবাংলা জানিয়েছে, গত বছরের ডিসেম্বরেও একই ধরনের রক্ষণাবেক্ষণ কার্যক্রম পরিচালনা করা হয়েছিল। সাময়িক এ অসুবিধার জন্য গ্রাহকদের কাছে আন্তরিক দুঃখ প্রকাশ করেছে সংস্থাটি।

জেআই/

প্রকাশক ও সম্পাদক : নূর মোহাম্মদ রানা
ঠিকানা:৯২ মোমিন রোড, শাহ আনিস মার্কেট (৪র্থ তলা), চেরাগী পাহাড়, চট্টগ্রাম।
মোবাইল:০১৯৭৪৪৬৮১৭৬ / ০১৮১৭৭১৭১৩১
ইমেইল:[email protected]

প্রিন্ট করুন