২৪ ঘন্টা নিউজ
সোমবার ২ নভেম্বর ২০২৬ www.24ghonta.news১৮ কার্তিক ১৪৩৩ বঙ্গাব্দ২২ জমাদিউল আউয়াল ১৪৪৮ হিজরি

শ্রমিক বিক্ষোভে অচল ঢাকা-টাঙ্গাইল মহাসড়ক, মোতায়েন ১০ প্লাটুন বিজিবি

অনলাইন ডেস্ক
প্রকাশের সময়: সোমবার, ২ নভেম্বর, ২০২৬ । ১০:৫০ সকাল

বেতন বৃদ্ধির দাবিতে তৈরি পোশাক কারখানার শ্রমিকদের বিক্ষোভে অচল হয়ে পড়েছে গাজীপুরের ঢাকা-টাঙ্গাইল মহাসড়ক। সোমবার (২ নভেম্বর) মহাসড়ক অবরোধ করে আন্দোলনে নামেন শ্রমিকরা। এতে সড়কে যান চলাচল ব্যাহত হওয়ার পাশাপাশি দীর্ঘ যানজটের সৃষ্টি হয়েছে। দুর্ভোগে পড়েছেন এই পথে চলাচলকারী সাধারণ যাত্রীরা।

আন্দোলন ঘিরে পরিস্থিতি নিয়ন্ত্রণে রাখতে ঘটনাস্থলে আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর সদস্য বাড়ানো হয়েছে। অতিরিক্ত পুলিশের পাশাপাশি মোতায়েন করা হয়েছে বর্ডার গার্ড বাংলাদেশের (বিজিবি) ১০ প্লাটুন সদস্য।

শ্রমিকদের পক্ষ থেকে জানানো হয়েছে, বেতন বৃদ্ধির দাবি পূরণ না হওয়া পর্যন্ত তারা সড়ক ছাড়বেন না এবং আন্দোলন চালিয়ে যাবেন।

আরও পড়ুন: পোশাক শ্রমিকদের ন্যূনতম মজুরি বোর্ড গঠন করে গেজেট প্রকাশ

এদিকে অবরোধের কারণে সৃষ্ট অচলাবস্থা নিরসন ও পরিস্থিতি শান্ত করতে প্রশাসনের পক্ষ থেকে শ্রমিকদের সঙ্গে আলোচনা চলছে। একই সঙ্গে মহাসড়কে যান চলাচল স্বাভাবিক করার চেষ্টা করা হচ্ছে।

জেআই/

প্রকাশক ও সম্পাদক : নূর মোহাম্মদ রানা
ঠিকানা:৯২ মোমিন রোড, শাহ আনিস মার্কেট (৪র্থ তলা), চেরাগী পাহাড়, চট্টগ্রাম।
মোবাইল:০১৯৭৪৪৬৮১৭৬ / ০১৮১৭৭১৭১৩১
ইমেইল:[email protected]

প্রিন্ট করুন