দেশে ডেঙ্গু পরিস্থিতির অবনতি অব্যাহত রয়েছে। এক দিনে নতুন করে ১ হাজার ৯৭০ জন ডেঙ্গু রোগী হাসপাতালে ভর্তি হয়েছেন। একই সময়ে প্রাণ হারিয়েছেন আরও ছয়জন। এ নিয়ে চলতি বছর ডেঙ্গুতে মৃতের সংখ্যা বেড়ে ৪৩৩ জনে পৌঁছেছে।
সোমবার (২ নভেম্বর) স্বাস্থ্য অধিদফতরের হেলথ ইমার্জেন্সি অপারেশন সেন্টার ও কন্ট্রোলরুমের প্রকাশিত সংবাদ বিজ্ঞপ্তিতে এসব তথ্য জানানো হয়।
বিজ্ঞপ্তির পরিসংখ্যান বলছে, গত ২৪ ঘণ্টায় সবচেয়ে বেশি রোগী ভর্তি হয়েছেন ঢাকা বিভাগে, ৯০০ জন। এ ছাড়া খুলনা বিভাগে ২৯৪ জন, চট্টগ্রামে ২৫২ জন, বরিশালে ১৮৩ জন, রাজশাহীতে ১৫৩ জন, ময়মনসিংহে ৯৫ জন, রংপুরে ৭১ জন এবং সিলেটে ২২ জন হাসপাতালে ভর্তি হয়েছেন।
স্বাস্থ্য অধিদফতরের হিসাব অনুযায়ী, নতুন করে ছয়জনের মৃত্যু হওয়ায় চলতি বছরে ডেঙ্গুতে মোট প্রাণহানির সংখ্যা দাঁড়িয়েছে ৪৩৩ জনে।
জেআই/

অনলাইন ডেস্ক
প্রকাশের সময়: সোমবার, ২ নভেম্বর, ২০২৬ । ৫:৫১ সন্ধ্যা