২৪ ঘন্টা নিউজ
মঙ্গলবার ৩ নভেম্বর ২০২৬ www.24ghonta.news১৯ কার্তিক ১৪৩৩ বঙ্গাব্দ২৩ জমাদিউল আউয়াল ১৪৪৮ হিজরি

মিরপুরে শ্রমিক-পুলিশ সংঘর্ষ, বন্ধ মেট্রোরেল স্টেশন

অনলাইন ডেস্ক
প্রকাশের সময়: মঙ্গলবার, ৩ নভেম্বর, ২০২৬ । ১১:৪১ সকাল

ন্যূনতম মজুরি ৩০ হাজার টাকা করার দাবিতে শ্রমিক আন্দোলনে উত্তপ্ত দেশের বিভিন্ন শিল্পাঞ্চল। শ্রমিক অসন্তোষের কারণে ৬৭৯টি পোশাক কারখানার উৎপাদন বন্ধ হয়ে গেছে। কাজ না করেই কারখানা থেকে বের হয়ে গেছেন ১৬ লাখ ৮০ হাজার ৫৭২ জন শ্রমিক।

মঙ্গলবার (৩ নভেম্বর) সকাল সোয়া ১০টার দিকে রাজধানীর মিরপুর-১১ এলাকায় ফের সড়ক অবরোধ করেন আন্দোলনকারীরা। তাদের ছত্রভঙ্গ করতে পুলিশ সাউন্ড গ্রেনেড ও টিয়ারশেল নিক্ষেপ করে। জবাবে শ্রমিকরাও পুলিশকে লক্ষ্য করে ইট-পাটকেল ছোড়েন। এ সময় দুই পক্ষের মধ্যে পাল্টাপাল্টি ধাওয়া চলে। আন্দোলনের কারণে বন্ধ রয়েছে মিরপুর মেট্রোরেল স্টেশন।

বিজিএমইএর তথ্য অনুযায়ী, দেশের পাঁচটি শিল্পাঞ্চলের ২ হাজার ১৩৪টি কারখানার মধ্যে ১ হাজার ৪৫৫টি চালু ছিল। বন্ধ থাকা ৬৭৯টি কারখানার মধ্যে মিরপুরে ৫৫টি, গাজীপুর-ময়মনসিংহে ৩৮২টি, সাভার-আশুলিয়া-জিরানীতে ২২৩টি এবং নারায়ণগঞ্জে ৯টি। চট্টগ্রামের ৩৪০টি কারখানায় কোনো শ্রমিক অসন্তোষ বা কাজ বন্ধের ঘটনা ঘটেনি।

জেআই/

প্রকাশক ও সম্পাদক : নূর মোহাম্মদ রানা
ঠিকানা:৯২ মোমিন রোড, শাহ আনিস মার্কেট (৪র্থ তলা), চেরাগী পাহাড়, চট্টগ্রাম।
মোবাইল:০১৯৭৪৪৬৮১৭৬ / ০১৮১৭৭১৭১৩১
ইমেইল:[email protected]

প্রিন্ট করুন