২৪ ঘন্টা নিউজ
মঙ্গলবার ৩ নভেম্বর ২০২৬ www.24ghonta.news১৯ কার্তিক ১৪৩৩ বঙ্গাব্দ২৩ জমাদিউল আউয়াল ১৪৪৮ হিজরি

নেপালের এভারেস্ট অঞ্চলে দুই হেলিকপ্টারের সংঘর্ষ, ভারতীয় পর্যটক নিহত

অনলাইন ডেস্ক
প্রকাশের সময়: মঙ্গলবার, ৩ নভেম্বর, ২০২৬ । ১২:৪৮ দুপুর

নেপালের এভারেস্ট অঞ্চলে অবতরণের সময় দুটি হেলিকপ্টারের সংঘর্ষে প্রাণ হারিয়েছেন ৪৭ বছর বয়সী এক ভারতীয় পর্যটক। এ ঘটনায় আহত হয়েছেন আরও দুজন। তাদের মধ্যে একজন নিউজিল্যান্ডের পর্যটক এবং অন্যজন নেপালি পাইলট।

মঙ্গলবার (৩ নভেম্বর) সকালে নেপালের সোলুখুম্বু জেলার ফেরিচে হেলিপ্যাডে দুর্ঘটনাটি ঘটে।

স্থানীয় সংবাদমাধ্যমের বরাতে আনাদোলু জানায়, ফিশটেইল এয়ার ও এয়ার ডাইনেস্টি পরিচালিত হেলিকপ্টার দুটি অবতরণের সময় একে অপরের সঙ্গে ধাক্কা খায়। এতে ফিশটেইল এয়ারের হেলিকপ্টারে থাকা ভারতীয় পর্যটক নিহত হন।

দুর্ঘটনার পর আহত দুজনকে উদ্ধার করে চিকিৎসার জন্য সরিয়ে নেওয়া হয়েছে। তবে হেলিকপ্টার দুটির সংঘর্ষের সুনির্দিষ্ট কারণ তাৎক্ষণিকভাবে জানা যায়নি।

জেআই/

প্রকাশক ও সম্পাদক : নূর মোহাম্মদ রানা
ঠিকানা:৯২ মোমিন রোড, শাহ আনিস মার্কেট (৪র্থ তলা), চেরাগী পাহাড়, চট্টগ্রাম।
মোবাইল:০১৯৭৪৪৬৮১৭৬ / ০১৮১৭৭১৭১৩১
ইমেইল:[email protected]

প্রিন্ট করুন