২৪ ঘন্টা নিউজ
মঙ্গলবার ২১ জানুয়ারি ২০২০ www.24ghonta.news৮ মাঘ ১৪২৬ বঙ্গাব্দ২৬ জমাদিউল আউয়াল ১৪৪১ হিজরি

নীলফামারীতে আবারও মৃদু শৈত্যপ্রবাহে জনজীবন বিপর্যস্ত

অনলাইন ডেস্ক
প্রকাশের সময়: মঙ্গলবার, ২১ জানুয়ারি, ২০২০ । ৭:০৯ রাত

শাহজাহান আলী মনন, নীলফামারী জেলা প্রতিনিধি ॥ নীলফামারীতে আবারও বইছে মৃদু শৈত্যপ্রবাহ। গত তিন দিন যাবত নতুন করে শুরু হয়েছে ঘন কুয়াশাসহ প্রবল শীত।

২১ জানুয়ারি মঙ্গলবার সৈয়দপুর বিমানবন্দর আবহাওয়া অফিস তাপমাত্রা রেকর্ড করেছে ৮ দশমিক ২ ডিগ্রী এবং ডিমলা আবহাওয়া অফিস ৮ দশমিক ৩ ডিগ্রী সেলসিয়াস।

এদিকে ঘন কুয়াশায় কারনে দৃষ্টিসীমা সকাল ৯ টায় ৫০ মিটারের কম থাকায় সৈয়দপুর বিমানবন্দরে উড়োজাহাজ চলাচল বন্ধ ছিল।

এছাড়া আঞ্চলিক ও মহাসড়কে যানবাহন চলাচলে বিঘ্ন ঘটে। দুপুর অবধি সূর্য্যের মুখ দেখা যায়নি। সিডিউল মেনে চলছে না ট্রেন। প্রতিটি ট্রেন প্রায় ৩ থেকে ৫ ঘন্টা বিলম্বে যাতায়াত করছে। দূর্ঘটনা এড়াতে যানবাহনগুলো ফক লাইট জ্বালিয়ে ধীরগতিতে চলছে।

শীতের প্রকোপ থেকে রক্ষা পেতে ছিন্নমূল ও নিম্ন আয়ের মানুষরা খড়কুটো জ্বালিয়ে আগুন পোহাচ্ছে। হাসপাতালগুলোতে শীতজনিত রোগির সংখ্যা বেড়েছে। বোরো বীজতলা কোল্ড ইনজুরির কবলে পড়ায় বোরো চাষ নিয়ে শঙ্কিত হয়ে পড়েছে চাষীরা।

পশু-পাখিরাও শীতের দাপটে চুপসে গেছে। কোথাও পাখ-পাখালির কিচির মিচির শোনা যাচ্ছেনা। গৃহপালিত পশুগুলোর গায়ে অতিরিক্ত কাপড়-বস্তা জড়িয়ে শীত নিবারণের চেষ্টা করছে গৃহস্তরা।

প্রকাশক ও সম্পাদক : নূর মোহাম্মদ রানা
ঠিকানা:৯২ মোমিন রোড, শাহ আনিস মার্কেট (৪র্থ তলা), চেরাগী পাহাড়, চট্টগ্রাম।
মোবাইল:০১৯৭৪৪৬৮১৭৬ / ০১৮১৭৭১৭১৩১
ইমেইল:[email protected]

প্রিন্ট করুন