২৪ ঘন্টা নিউজ
মঙ্গলবার ৩ নভেম্বর ২০২৬ www.24ghonta.news১৯ কার্তিক ১৪৩৩ বঙ্গাব্দ২৩ জমাদিউল আউয়াল ১৪৪৮ হিজরি

পুলিশের এএসআই পদে ২ হাজার জনের চূড়ান্ত সুপারিশ

অনলাইন ডেস্ক
প্রকাশের সময়: মঙ্গলবার, ৩ নভেম্বর, ২০২৬ । ১১:২৬ রাত

ক্যাডেট এএসআই (নিরস্ত্র) পদে নিয়োগ-২০২৬-এর চূড়ান্ত ফল প্রকাশ করেছে বাংলাদেশ পুলিশ। বিভিন্ন ধাপের পরীক্ষা শেষে প্রাথমিকভাবে ২ হাজার প্রার্থীকে নিয়োগের জন্য সুপারিশ করা হয়েছে। পাশাপাশি প্রকাশ করা হয়েছে অপেক্ষমাণ প্রার্থীদের তালিকাও।

মঙ্গলবার (৩ নভেম্বর) পুলিশ হেডকোয়ার্টার্সের রিক্রুটমেন্ট ও প্ল্যানিং-২ শাখা থেকে এ-সংক্রান্ত বিজ্ঞপ্তি প্রকাশ করা হয়।

বিজ্ঞপ্তিতে জানানো হয়, লিখিত ও মনস্তত্ত্ব পরীক্ষা এবং বুদ্ধিমত্তা ও মৌখিক পরীক্ষায় উত্তীর্ণ প্রার্থীদের মধ্য থেকে জেলাভিত্তিক শূন্য পদের বিপরীতে ২ হাজার জনকে প্রাথমিকভাবে নির্বাচিত করা হয়েছে।

সুপারিশপ্রাপ্তদের পরবর্তী ধাপে স্বাস্থ্য পরীক্ষায় অংশ নিতে হবে। ঢাকার রাজারবাগে অবস্থিত কেন্দ্রীয় পুলিশ হাসপাতালে এ পরীক্ষা অনুষ্ঠিত হবে।

স্বাস্থ্য পরীক্ষার তারিখ ও সময়সূচি পরবর্তী সময়ে বাংলাদেশ পুলিশের ওয়েবসাইটে প্রকাশ করা হবে। একই সঙ্গে টেলিটক বাংলাদেশ লিমিটেডের মাধ্যমে প্রার্থীদের নির্ধারিত মোবাইল নম্বরে এসএমএস পাঠিয়ে প্রয়োজনীয় নির্দেশনা জানানো হবে।

প্রকাশক ও সম্পাদক : নূর মোহাম্মদ রানা
ঠিকানা:৯২ মোমিন রোড, শাহ আনিস মার্কেট (৪র্থ তলা), চেরাগী পাহাড়, চট্টগ্রাম।
মোবাইল:০১৯৭৪৪৬৮১৭৬ / ০১৮১৭৭১৭১৩১
ইমেইল:[email protected]

প্রিন্ট করুন