২৪ ঘন্টা নিউজ
বুধবার ৪ নভেম্বর ২০২৬ www.24ghonta.news২০ কার্তিক ১৪৩৩ বঙ্গাব্দ২৪ জমাদিউল আউয়াল ১৪৪৮ হিজরি

স্লোগানকে ‘হাদিস’ বলা সেই কর্মকর্তাকে জনপ্রশাসনে বদলি

অনলাইন ডেস্ক
প্রকাশের সময়: বুধবার, ৪ নভেম্বর, ২০২৬ । ১০:৫৪ সকাল

ঢাকা পরিবহণ সমন্বয় কর্তৃপক্ষের (ডিটিসিএ) নির্বাহী পরিচালক (সচিব) মোহাম্মদ মসিউর রহমানকে জনপ্রশাসন মন্ত্রণালয়ে ন্যস্ত করা হয়েছে।

মঙ্গলবার (৩ নভেম্বর) জনপ্রশাসন মন্ত্রণালয়ের ঊর্ধ্বতন নিয়োগ-১ শাখা থেকে জারি করা এক প্রজ্ঞাপনে এ তথ্য জানানো হয়। জনস্বার্থে জারি করা এ আদেশ অবিলম্বে কার্যকর হবে।

এর আগে, গত ১ নভেম্বর ঢাকার ছয়টি রুটে ‘এক রুট, এক কোম্পানি’ উদ্যোগের পরীক্ষামূলক বাস চলাচলের উদ্বোধনী অনুষ্ঠানে প্রধানমন্ত্রী তারেক রহমানের স্লোগান ‘করব কাজ, গড়ব দেশ, সবার আগে বাংলাদেশ’–কে হাদিসের সঙ্গে তুলনা করেন মসিউর রহমান।

তিনি বলেন, ‘করব কাজ, গড়ব দেশ, সবার আগে বাংলাদেশ’—এটি হাদিস, হাদিস। এটি একটি শাশ্বত বাণী।

এ ছাড়া বক্তব্যে তিনি বলেন, হুজুররা বললে এটি হাদিস হয়ে যেত। তাঁর মুখে দাড়ি নেই, টুপি পরেন না, তাই হাদিস হয়নি—এমন মন্তব্যও করেন তিনি।

মসিউর রহমানের ওই বক্তব্যের ভিডিও সামাজিক যোগাযোগমাধ্যমে ছড়িয়ে পড়লে বিভিন্ন মহলে সমালোচনা ও প্রতিক্রিয়া দেখা দেয়।

প্রকাশক ও সম্পাদক : নূর মোহাম্মদ রানা
ঠিকানা:৯২ মোমিন রোড, শাহ আনিস মার্কেট (৪র্থ তলা), চেরাগী পাহাড়, চট্টগ্রাম।
মোবাইল:০১৯৭৪৪৬৮১৭৬ / ০১৮১৭৭১৭১৩১
ইমেইল:[email protected]

প্রিন্ট করুন