২৪ ঘন্টা নিউজ
বুধবার ৪ নভেম্বর ২০২৬ www.24ghonta.news২০ কার্তিক ১৪৩৩ বঙ্গাব্দ২৪ জমাদিউল আউয়াল ১৪৪৮ হিজরি

তেহরানের বিলবোর্ডে ট্রাম্পকে হত্যার হুমকি

অনলাইন ডেস্ক
প্রকাশের সময়: বুধবার, ৪ নভেম্বর, ২০২৬ । ৬:০১ সন্ধ্যা

যুক্তরাষ্ট্র ও ইসরাইলের বিরুদ্ধে হুমকিমূলক বার্তা ও ব্যঙ্গচিত্রে ছেয়ে গেছে ইরানের রাজধানী তেহরানের বিভিন্ন সড়ক। এসব বিলবোর্ডে মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প, ভাইস প্রেসিডেন্ট জেডি ভ্যান্স এবং ইসরাইলের প্রধানমন্ত্রী বেনিয়ামিন নেতানিয়াহুকে লক্ষ্য করে নানা বার্তা দেওয়া হয়েছে।

মঙ্গলবার (৩ নভেম্বর) তেহরানের ব্যস্ত ইনকিলাব চত্বরে স্থাপন করা একটি বিলবোর্ডে ট্রাম্পকে কারাগারের শিক ধরে মাথা নিচু করে দাঁড়িয়ে থাকতে দেখা যায়। এতে লেখা রয়েছে, ‘আমরা ট্রাম্পকে হত্যা করব’।

শহরের কেন্দ্রস্থলের আরেকটি বিশাল বিলবোর্ডে জ্বলেপুড়ে যাওয়া পোশাক ও ক্ষতবিক্ষত চেহারায় ট্রাম্প, জেডি ভ্যান্স, মার্কিন বিশেষ দূত স্টিভ উইটকফ ও নেতানিয়াহুর ছবি তুলে ধরা হয়েছে। তাঁদের পেছনে জ্বলতে দেখা যায় যুক্তরাষ্ট্র ও ইসরাইলের পতাকা। অন্য একটি বিলবোর্ডে নেতানিয়াহুর মুখচ্ছবি লাল রঙে কেটে দেওয়া হয়েছে।

এসব বিলবোর্ড কবে ও কীভাবে স্থাপন করা হয়েছে, সে বিষয়ে বিস্তারিত তথ্য পাওয়া যায়নি। তবে যুদ্ধ শুরুর পর থেকেই তেহরানের বিভিন্ন সড়কে যুক্তরাষ্ট্র ও ইসরাইলবিরোধী পোস্টার-বিলবোর্ড দেখা যাচ্ছে।

প্রকাশক ও সম্পাদক : নূর মোহাম্মদ রানা
ঠিকানা:৯২ মোমিন রোড, শাহ আনিস মার্কেট (৪র্থ তলা), চেরাগী পাহাড়, চট্টগ্রাম।
মোবাইল:০১৯৭৪৪৬৮১৭৬ / ০১৮১৭৭১৭১৩১
ইমেইল:[email protected]

প্রিন্ট করুন