২৪ ঘন্টা নিউজ
বুধবার ৪ নভেম্বর ২০২৬ www.24ghonta.news২০ কার্তিক ১৪৩৩ বঙ্গাব্দ২৪ জমাদিউল আউয়াল ১৪৪৮ হিজরি

পরীমনির বিরুদ্ধে গ্রেপ্তারি পরোয়ানা জারি

অনলাইন ডেস্ক
প্রকাশের সময়: বুধবার, ৪ নভেম্বর, ২০২৬ । ৬:০৯ সন্ধ্যা

মামলায় আদালতে হাজির না হওয়ায় চিত্রনায়িকা পরীমনির বিরুদ্ধে গ্রেপ্তারি পরোয়ানা জারি করেছেন আদালত। উত্তরা ক্লাবের সাবেক সভাপতি নাসির উদ্দিন মাহমুদের করা মামলায় তাঁর জামিন আবেদন নামঞ্জুর করে এ আদেশ দেওয়া হয়।

বুধবার (৪ নভেম্বর) ঢাকার সিনিয়র জুডিশিয়াল ম্যাজিস্ট্রেট মাহফুজুর রাহমান এ আদেশ দেন।

২০২২ সালের ১৮ জুলাই নাসির উদ্দিন মাহমুদ মারধর, ভাঙচুর, হত্যাচেষ্টা ও হুমকির অভিযোগে পরীমনির বিরুদ্ধে মামলা করেন। মামলার অভিযোগে বলা হয়, ২০২১ সালের ৮ জুন সাভারের বোট ক্লাবে পরীমনি ও তাঁর সহযোগীরা অ্যালকোহল পান করেন। ক্লাব ছাড়ার সময় পরীমনি তাঁর কাছে একটি ব্লু লেবেল মদের বোতল বিনা মূল্যে দাবি করেন। এতে রাজি না হওয়ায় তাঁকে গালমন্দ ও গ্লাস ছুড়ে মারেন পরীমনি বলে অভিযোগ করেন নাসির উদ্দিন।

মামলাটি তদন্ত করে গত বছরের এপ্রিলে পরীমনি ও তাঁর কস্টিউম ডিজাইনার জুনায়েদ বোগদাদী জিমির বিরুদ্ধে আদালতে প্রতিবেদন জমা দেয় পুলিশ ব্যুরো অব ইনভেস্টিগেশন (পিবিআই)। তদন্তে নাসির উদ্দিনকে মারধর এবং মদের গ্লাসের আঘাতে আহত হওয়ার অভিযোগের সত্যতা পাওয়া গেছে বলে প্রতিবেদনে উল্লেখ করা হয়েছে।

প্রকাশক ও সম্পাদক : নূর মোহাম্মদ রানা
ঠিকানা:৯২ মোমিন রোড, শাহ আনিস মার্কেট (৪র্থ তলা), চেরাগী পাহাড়, চট্টগ্রাম।
মোবাইল:০১৯৭৪৪৬৮১৭৬ / ০১৮১৭৭১৭১৩১
ইমেইল:[email protected]

প্রিন্ট করুন