২৪ ঘন্টা নিউজ
বৃহস্পতিবার ৫ নভেম্বর ২০২৬ www.24ghonta.news২১ কার্তিক ১৪৩৩ বঙ্গাব্দ২৫ জমাদিউল আউয়াল ১৪৪৮ হিজরি

৯ দফা দাবিতে তিন শিল্পাঞ্চলে শ্রমিকদের অবরোধ

অনলাইন ডেস্ক
প্রকাশের সময়: বৃহস্পতিবার, ৫ নভেম্বর, ২০২৬ । ১০:০৩ সকাল

নয় দফা দাবি আদায়ে বৃহস্পতিবার (৫ নভেম্বর) সকাল থেকে গাজীপুর, সাভার ও নারায়ণগঞ্জে সর্বাত্মক অবরোধ ও আন্দোলনের ঘোষণা দিয়েছেন বিক্ষুব্ধ শ্রমিক-জনতা। কর্মসূচিকে কেন্দ্র করে সম্ভাব্য অপ্রীতিকর ঘটনা এড়াতে সতর্ক অবস্থানে রয়েছেন আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর সদস্যরা।

বৃহস্পতিবার সকালে গাজীপুরের বিভিন্ন গুরুত্বপূর্ণ স্থানে আইনশৃঙ্খলা বাহিনীর সদস্যদের অবস্থান করতে দেখা গেছে।

শ্রমিকদের ঘোষিত নয় দফা দাবির মধ্যে রয়েছে—

১. নিহত শ্রমিক তৌফিক হত্যার সঙ্গে জড়িতদের দ্রুত গ্রেফতার এবং সুষ্ঠু ও দ্রুত বিচার নিশ্চিত করা।

২. আন্দোলন দমনে বলপ্রয়োগকারী আইনশৃঙ্খলা বাহিনীর সদস্যদের শনাক্ত করে তালিকা প্রকাশ ও বিচারের আওতায় আনা।

৩. আন্দোলনরত শ্রমিকদের ওপর হামলায় জড়িত অস্ত্র ও লাঠিসোঁটাসহ রাজপথে নামা রাজনৈতিক দলের সদস্যদের শনাক্ত করে বিচার করা।

৪. শ্রমিকদের ন্যূনতম মাসিক মজুরি ৩০ হাজার টাকা নির্ধারণ এবং ১ ডিসেম্বর ২০২৬ থেকে কার্যকর করা।

৫. মাতৃত্বকালীন ছুটি চার মাস থেকে বাড়িয়ে ছয় মাস করা এবং ছুটি শুরুর আগেই আগের নিয়মে পূর্ণ আর্থিক সুবিধা পরিশোধ করা।

৬. শ্রমিকদের অন্যায়ভাবে কালোতালিকাভুক্ত করা বন্ধ করা।

৭. শ্রম আইন অনুযায়ী লভ্যাংশের ৫ শতাংশ শ্রমিকদের মধ্যে বণ্টন নিশ্চিত করা এবং বিগত অর্থবছরের লভ্যাংশ ডিসেম্বরের বেতনের সঙ্গে পরিশোধ করা।

৮. শ্রমিকদের স্বার্থবিরোধী হিসেবে উল্লেখ করে শ্রম আইনের ১৩(১) ধারা বাতিল করা, যাতে এ ধারার সুযোগ নিয়ে মালিকপক্ষ স্বেচ্ছাচারীভাবে কারখানা বন্ধ করতে না পারে।

৯. ১২০ দিনের মূল বেতনের নোটিশ পে দিয়ে সহজে শ্রমিক ছাঁটাই বন্ধ করা এবং এ-সংক্রান্ত সব সিদ্ধান্ত কলকারখানা ও প্রতিষ্ঠান পরিদর্শন অধিদপ্তরের মাধ্যমে নেওয়া।

প্রকাশক ও সম্পাদক : নূর মোহাম্মদ রানা
ঠিকানা:৯২ মোমিন রোড, শাহ আনিস মার্কেট (৪র্থ তলা), চেরাগী পাহাড়, চট্টগ্রাম।
মোবাইল:০১৯৭৪৪৬৮১৭৬ / ০১৮১৭৭১৭১৩১
ইমেইল:[email protected]

প্রিন্ট করুন