২৪ ঘন্টা নিউজ
রবিবার ৮ নভেম্বর ২০২৬ www.24ghonta.news২৪ কার্তিক ১৪৩৩ বঙ্গাব্দ২৮ জমাদিউল আউয়াল ১৪৪৮ হিজরি

মালয়েশিয়ায় পাচারকালে টেকনাফে নারীসহ ৯ জন উদ্ধার

অনলাইন ডেস্ক
প্রকাশের সময়: রবিবার, ৮ নভেম্বর, ২০২৬ । ৮:৩৭ রাত

কক্সবাজারের টেকনাফে সমুদ্রপথে মালয়েশিয়ায় পাচারের উদ্দেশ্যে নিয়ে যাওয়ার সময় নারীসহ ৯ জনকে উদ্ধার করেছে বর্ডার গার্ড বাংলাদেশ (বিজিবি)।

রোববার (৮ নভেম্বর) সকালে টেকনাফ ব্যাটালিয়ন-২ বিজিবির অধিনায়ক লে. কর্নেল মো. হানিফুর রহমান ভূঁইয়া বিষয়টি নিশ্চিত করেন।

তিনি জানান, শনিবার রাতে গোয়েন্দা তথ্যের ভিত্তিতে দক্ষিণ লম্বারীঘাট এলাকায় অভিযান চালায় বিজিবির একটি বিশেষ টহল দল। এ সময় জোরপূর্বক সমুদ্রপথে মালয়েশিয়ায় পাচারের শিকার হতে যাওয়া ৯ জনকে জীবিত উদ্ধার করা হয়।

উদ্ধার ব্যক্তিরা হলেন আমির হোসেন (৪৫), মো. জীবন (১৯), জান্নাত আরা (১৭), আব্দুল খালেক (২৯), ফয়সল করিম (১৬), আরিফুল ইসলাম (২১), নুরুল ইসলাম (২২), আহমদ নবী (২৩) ও জাহিদ আলম (১৮)।

বিজিবি অধিনায়ক আরও জানান, উদ্ধার ব্যক্তিদের বিষয়ে পরবর্তী আইনানুগ ব্যবস্থা গ্রহণের কার্যক্রম প্রক্রিয়াধীন রয়েছে।

প্রকাশক ও সম্পাদক : নূর মোহাম্মদ রানা
ঠিকানা:৯২ মোমিন রোড, শাহ আনিস মার্কেট (৪র্থ তলা), চেরাগী পাহাড়, চট্টগ্রাম।
মোবাইল:০১৯৭৪৪৬৮১৭৬ / ০১৮১৭৭১৭১৩১
ইমেইল:[email protected]

প্রিন্ট করুন