২৪ ঘন্টা নিউজ
মঙ্গলবার ২১ জানুয়ারি ২০২০ www.24ghonta.news৮ মাঘ ১৪২৬ বঙ্গাব্দ২৬ জমাদিউল আউয়াল ১৪৪১ হিজরি

মালিক-শ্রমিক সৌহার্দ্য বাড়াতে সীতাকুণ্ডে পোর্টলিংক প্রাইম মোভারে বনভোজন আয়োজন

অনলাইন ডেস্ক
প্রকাশের সময়: মঙ্গলবার, ২১ জানুয়ারি, ২০২০ । ১০:০৫ রাত

সীতাকুণ্ড প্রতিনিধি : মালিক-শ্রমিক সম্পর্কে আরো আন্তরিকতা বাড়াতে শ্রমিকদের নিয়ে মালিক পক্ষের বনভোজন আয়োজন। সীতাকুণ্ড উপজেলার বানুরবাজার এলাকার পোর্টলিংক প্রাইম মোভার শ্রমিকদের নিয়ে বার্ষিক বনভোজন করেছেন প্রাইম মোভার পোর্টলিংক শাখা।

সোমবার রাতে পোর্টলিংক এলাকায় বার্ষিক বনভোজন অনুষ্ঠিত হয়। মালিক-শ্রমিকদের মাধ্যে সৌহার্দ্যপূর্ণ সম্পর্ক গড়ে তুলতে উক্ত অনুষ্ঠানের আয়োজন করেন মালিক পক্ষ।

জাবেদের সভাপতিত্বে বাবুলের সঞ্চালনায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন চট্টগ্রাম প্রাইম মোভার ট্রেইলর শ্রমিক ইউনিয়ন এর সাবেক সাধারণ সম্পাদক হুমায়ুন কবির, বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন মোজ্জাফর আহম্মদ।

বনভোজনের সময় পোর্টলিংক শাখার প্রাইমোভার শ্রমিকরা অংশগ্রহণ করে আনন্দে মেতে উঠে। শ্রমিকরা এ সময় নেচে গেয়ে উপভোগ করে যেন কিছু সময়ের জন্য সকল দুঃখ, কষ্ট ভুলে যান।

প্রধান অতিথির বক্তব্যে হুমায়ুণ কবির বলেন, সারাদিন শ্রমিকরা সড়কের মধ্যে গাড়ি নিয়ে ব্যস্ত সময় পার করে। তাই একটি দিন শ্রমিকদের বিনোদন দেয়ার লক্ষে এই বনভোজনের আয়োজন। এ ছাড়া শ্রমিকদের একটি দিন বিনোদন দিলে তারা কর্মস্থানে আরো ভালো অবদান রাখতে পারে। এছাড়া মালিক-শ্রমিক সম্পর্কে আরো গাঢ় হয়।

প্রকাশক ও সম্পাদক : নূর মোহাম্মদ রানা
ঠিকানা:৯২ মোমিন রোড, শাহ আনিস মার্কেট (৪র্থ তলা), চেরাগী পাহাড়, চট্টগ্রাম।
মোবাইল:০১৯৭৪৪৬৮১৭৬ / ০১৮১৭৭১৭১৩১
ইমেইল:[email protected]

প্রিন্ট করুন