২৪ ঘন্টা নিউজ
সোমবার ৯ নভেম্বর ২০২৬ www.24ghonta.news২৫ কার্তিক ১৪৩৩ বঙ্গাব্দ২৯ জমাদিউল আউয়াল ১৪৪৮ হিজরি

শেখ হাসিনার পাসপোর্ট-এনআইডি চেয়ে কোন আবেদন করেননি: হাইকমিশন

অনলাইন ডেস্ক
প্রকাশের সময়: সোমবার, ৯ নভেম্বর, ২০২৬ । ৬:১৬ সন্ধ্যা

ক্ষমতাচ্যুত সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনা নতুন পাসপোর্ট বা জাতীয় পরিচয়পত্রের (এনআইডি) জন্য নিজে কোনো আবেদন করেননি বলে জানিয়েছে দিল্লিতে অবস্থিত বাংলাদেশ হাইকমিশন।

তবে শেখ হাসিনার নামে পাসপোর্ট ও এনআইডি চেয়ে লন্ডনের আইনজীবী প্রতিষ্ঠান ‘ম্যাট্রিক্স চেম্বার্স’ থেকে একটি ই-মেইল পেয়েছে হাইকমিশন।

সোমবার (৯ নভেম্বর) এক বিবৃতিতে এ তথ্য জানানো হয়।

বিবৃতিতে বলা হয়, ই-মেইলে শেখ হাসিনার নামে পাসপোর্ট ও এনআইডি দেওয়ার অনুরোধ করা হয়েছে। তবে এই অনুরোধ শেখ হাসিনার অনুমতি নিয়ে করা হয়েছে কি না, তা নিশ্চিত হওয়ার কোনো প্রমাণ পাওয়া যায়নি।

হাইকমিশন জানায়, ই-মেইলের সঙ্গে শেখ হাসিনার কোনো অনুমতিপত্র বা প্রমাণপত্র দেওয়া হয়নি। পরে ই-মেইলটি প্রয়োজনীয় ব্যবস্থা নেওয়ার জন্য পররাষ্ট্র মন্ত্রণালয়ে পাঠানো হয়েছে।

প্রকাশক ও সম্পাদক : নূর মোহাম্মদ রানা
ঠিকানা:৯২ মোমিন রোড, শাহ আনিস মার্কেট (৪র্থ তলা), চেরাগী পাহাড়, চট্টগ্রাম।
মোবাইল:০১৯৭৪৪৬৮১৭৬ / ০১৮১৭৭১৭১৩১
ইমেইল:[email protected]

প্রিন্ট করুন