২৪ ঘন্টা নিউজ
মঙ্গলবার ১০ নভেম্বর ২০২৬ www.24ghonta.news২৬ কার্তিক ১৪৩৩ বঙ্গাব্দ৩০ জমাদিউল আউয়াল ১৪৪৮ হিজরি

ছাত্রশক্তির ঢাবি শাখার সভাপতির ওপর চাপাতি হামলা

অনলাইন ডেস্ক
প্রকাশের সময়: মঙ্গলবার, ১০ নভেম্বর, ২০২৬ । ৪:৫৩ বিকাল

জাতীয় নাগরিক পার্টির (এনসিপি) ভ্রাতৃপ্রতিম সংগঠন জাতীয় ছাত্রশক্তির ঢাকা বিশ্ববিদ্যালয় (ঢাবি) শাখার সভাপতি হাসিব আল ইসলামের ওপর চাপাতি হামলার অভিযোগ উঠেছে। এ ঘটনায় কার্যক্রম নিষিদ্ধ আওয়ামী লীগের নেতা-কর্মীরা জড়িত বলে অভিযোগ করা হয়েছে।

মঙ্গলবার (১০ নভেম্বর) মৌলভীবাজারে এ হামলার ঘটনা ঘটে।

সংশ্লিষ্ট সূত্রের দাবি, হামলাকারীরা হাসিব আল ইসলামকে ‘জুলাই জঙ্গি’ বলে আখ্যায়িত করে তার ওপর চাপাতি নিয়ে হামলা চালায়।

এদিকে, হামলার একটি ভিডিও ‘সুশান্ত দাস গুপ্ত’ নামের একটি ফেসবুক অ্যাকাউন্ট থেকে প্রকাশ করা হয়েছে। ওই অ্যাকাউন্টটি আওয়ামী লীগ নেতার বলে উল্লেখ করা হয়েছে।

তবে হামলার ঘটনায় জড়িতদের পরিচয় ও ঘটনার বিস্তারিত বিষয়ে স্বাধীনভাবে নিশ্চিত হওয়া যায়নি।

প্রকাশক ও সম্পাদক : নূর মোহাম্মদ রানা
ঠিকানা:৯২ মোমিন রোড, শাহ আনিস মার্কেট (৪র্থ তলা), চেরাগী পাহাড়, চট্টগ্রাম।
মোবাইল:০১৯৭৪৪৬৮১৭৬ / ০১৮১৭৭১৭১৩১
ইমেইল:[email protected]

প্রিন্ট করুন