২৪ ঘন্টা নিউজ
বুধবার ১১ নভেম্বর ২০২৬ www.24ghonta.news২৭ কার্তিক ১৪৩৩ বঙ্গাব্দ১ জমাদিউস সানি ১৪৪৮ হিজরি

রোহিঙ্গা প্রত্যাবাসনে তুরস্কের সমর্থন অব্যাহত রাখার আহ্বান তারেক রহমানের

অনলাইন ডেস্ক
প্রকাশের সময়: বুধবার, ১১ নভেম্বর, ২০২৬ । ৯:২২ সকাল

বাংলাদেশে আশ্রয় নেওয়া রোহিঙ্গাদের নিরাপদ ও মর্যাদাপূর্ণ প্রত্যাবাসন নিশ্চিত করতে তুরস্কের অব্যাহত সহযোগিতা চেয়েছেন প্রধানমন্ত্রী তারেক রহমান।

মঙ্গলবার (১০ নভেম্বর) তুরস্কের আন্তালিয়ায় দেশটির প্রেসিডেন্ট রিসেপ তাইয়েপ এরদোয়ানের সঙ্গে দ্বিপক্ষীয় বৈঠকে এ আহ্বান জানান তিনি।

বৈঠকে রোহিঙ্গা সংকটের স্থায়ী সমাধান, আন্তর্জাতিক বিচার আদালতে (আইসিজে) তুরস্কের সমর্থন এবং রোহিঙ্গাদের জন্য মানবিক সহায়তা অব্যাহত রাখার বিষয়টি গুরুত্ব পায়।

এ ছাড়া দুই দেশের দ্বিপক্ষীয় সম্পর্ক আরও জোরদার, প্রতিরক্ষা সহযোগিতা সম্প্রসারণ, বাণিজ্য ও বিনিয়োগ বৃদ্ধি, জ্বালানি ও খনিজ সম্পদ এবং জলবায়ু পরিবর্তনের বিরূপ প্রভাব মোকাবিলা নিয়েও আলোচনা হয়।

প্রধানমন্ত্রী রোহিঙ্গাদের নিরাপদ, মর্যাদাপূর্ণ ও টেকসই প্রত্যাবাসন নিশ্চিত করতে জাতিসংঘ ও ওআইসিতে তুরস্কের সক্রিয় ভূমিকা অব্যাহত রাখার ওপর গুরুত্ব দেন।

প্রকাশক ও সম্পাদক : নূর মোহাম্মদ রানা
ঠিকানা:৯২ মোমিন রোড, শাহ আনিস মার্কেট (৪র্থ তলা), চেরাগী পাহাড়, চট্টগ্রাম।
মোবাইল:০১৯৭৪৪৬৮১৭৬ / ০১৮১৭৭১৭১৩১
ইমেইল:[email protected]

প্রিন্ট করুন