২৪ ঘন্টা নিউজ
বুধবার ১১ নভেম্বর ২০২৬ www.24ghonta.news২৭ কার্তিক ১৪৩৩ বঙ্গাব্দ১ জমাদিউস সানি ১৪৪৮ হিজরি

আনোয়ারায় গাঁজা সেবনের দায়ে একজনের ৭ দিনের কারাদণ্ড

অনলাইন ডেস্ক
প্রকাশের সময়: বুধবার, ১১ নভেম্বর, ২০২৬ । ৪:৪৯ বিকাল

চট্টগ্রামের আনোয়ারায় মাদকবিরোধী ভ্রাম্যমাণ আদালতের অভিযানে গাঁজা সেবনের সময় বাবু দে (৩৮) নামের এক ব্যক্তিকে আটক করে সাত দিনের বিনাশ্রম কারাদণ্ড দেওয়া হয়েছে।

বুধবার (১১ নভেম্বর) সকালে উপজেলার ৬ নম্বর ওয়ার্ডের শোলকাটা এলাকায় এ অভিযান পরিচালনা করেন উপজেলা সহকারী কমিশনার (ভূমি) ও নির্বাহী ম্যাজিস্ট্রেট মো. আবু জাফর মজুমদার।

দণ্ডপ্রাপ্ত বাবু দে শোলকাটা এলাকার সনজিত দের ছেলে। ভ্রাম্যমাণ আদালত সূত্রে জানা যায়, অভিযান চলাকালে ঘটনাস্থলে তাকে গাঁজা সেবনরত অবস্থায় পাওয়া যায়। পরে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইন, ২০১৮-এর সংশ্লিষ্ট ধারায় ভ্রাম্যমাণ আদালত তাকে সাত দিনের বিনাশ্রম কারাদণ্ড দেন।অভিযানে আনোয়ারা থানা-পুলিশ সহযোগিতা করে।

উপজেলা সহকারী কমিশনার (ভূমি) ও নির্বাহী ম্যাজিস্ট্রেট মো. আবু জাফর মজুমদার বলেন, মাদকের বিরুদ্ধে প্রশাসনের অভিযান অব্যাহত রয়েছে। জনস্বার্থে আনোয়ারার বিভিন্ন এলাকায় নিয়মিত ভ্রাম্যমাণ আদালত পরিচালনা করা হবে।

প্রকাশক ও সম্পাদক : নূর মোহাম্মদ রানা
ঠিকানা:৯২ মোমিন রোড, শাহ আনিস মার্কেট (৪র্থ তলা), চেরাগী পাহাড়, চট্টগ্রাম।
মোবাইল:০১৯৭৪৪৬৮১৭৬ / ০১৮১৭৭১৭১৩১
ইমেইল:[email protected]

প্রিন্ট করুন