২৪ ঘন্টা নিউজ
বুধবার ২২ জানুয়ারি ২০২০ www.24ghonta.news৯ মাঘ ১৪২৬ বঙ্গাব্দ২৭ জমাদিউল আউয়াল ১৪৪১ হিজরি

সীতাকুণ্ডের সলিমপুরে ছাদ থেকে পড়ে বৃদ্ধের মৃত্যু

অনলাইন ডেস্ক
প্রকাশের সময়: বুধবার, ২২ জানুয়ারি, ২০২০ । ১২:৫২ রাত

সীতাকুণ্ড প্রতিনিধি : সীতাকুণ্ডের সলিমপুরে ছাদ থেকে পড়ে এক বৃদ্ধের মৃত্যু হয়েছে। নিহত বৃদ্ধের নাম মোহাম্মদ সেলিম (৫৬)।

মঙ্গলবার রাতে সলিমপুরের ফকিরহাটস্থ হযরত খাজা কালুশাহ মাজার এলাকায় এ ঘটনা ঘটে।

নিহত সেলিম ফরিদপুর জেলার মৃত মকবুল আহমেদের সন্তান। তিনি দীর্ঘদিন ধরে কালুশাহ মাজার এলাকার মো. জাহাঙ্গীর আলমের দুই তলা একটি ভবনে কেয়ার টেকারের দায়িত্ব পালন করতেন।

(মঙ্গলবার) সন্ধ্যা সাড়ে ছয়টার দিকে তিনি ভবনটির ছাদে যান। ছাদ থেকে পা পিছলে তিনি নিচে পড়ে লোহায় আঘাত পান। তাঁকে উদ্ধার করে চট্টগ্রাম মেডিক্যাল কলেজ (চমেক) হাসপাতালে নেয়া হলে কর্তব্যরত চিকিৎসক তাঁকে মৃত ঘোষণা করেন।

বিষয়টি নিশ্চিত করেছেন চমেক হাসপাতালের মেডিক্যাল ফাঁড়ির সহ উপ-পরিদর্শক শীলব্রত বড়ুয়া।

প্রকাশক ও সম্পাদক : নূর মোহাম্মদ রানা
ঠিকানা:৯২ মোমিন রোড, শাহ আনিস মার্কেট (৪র্থ তলা), চেরাগী পাহাড়, চট্টগ্রাম।
মোবাইল:০১৯৭৪৪৬৮১৭৬ / ০১৮১৭৭১৭১৩১
ইমেইল:[email protected]

প্রিন্ট করুন