২৪ ঘন্টা নিউজ
শনিবার ১৪ নভেম্বর ২০২৬ www.24ghonta.news৩০ কার্তিক ১৪৩৩ বঙ্গাব্দ৪ জমাদিউস সানি ১৪৪৮ হিজরি

শ্রম অসন্তোষে আশুলিয়া-সাভারে বন্ধ ১৪৭ পোশাক কারখানা

অনলাইন ডেস্ক
প্রকাশের সময়: শনিবার, ১৪ নভেম্বর, ২০২৬ । ৬:২৭ সন্ধ্যা

শ্রমিক অসন্তোষ ও নিরাপত্তাহীনতার কারণে আশুলিয়া ও সাভার শিল্পাঞ্চলের ১৪৭টি পোশাক কারখানা অনির্দিষ্টকালের জন্য বন্ধ ঘোষণা করেছে বিজিএমইএ ও বিকেএমইএ।

শনিবার (১৪ নভেম্বর) এক যৌথ সংবাদ সম্মেলনে বিজিএমইএ সভাপতি মাহমুদ হাসান খান এ সিদ্ধান্তের কথা জানান। তিনি বলেন, গত কয়েক দিন ধরে শ্রমিক অসন্তোষ ও বিশৃঙ্খলার কারণে কারখানাগুলোতে উৎপাদন ব্যাহত হচ্ছে। এতে রপ্তানি কার্যক্রম ও দেশের পোশাকশিল্পের ভাবমূর্তি ক্ষতিগ্রস্ত হচ্ছে।

তিনি আরও জানান, কারখানার নিরাপত্তা ও স্বাভাবিক উৎপাদন পরিবেশ নিশ্চিত না হওয়ায় বাংলাদেশ শ্রম আইনের ১৩(১) ধারা অনুযায়ী রোববার (১৫ নভেম্বর) থেকে এসব কারখানা অনির্দিষ্টকালের জন্য বন্ধ থাকবে।

এদিকে শিল্পাঞ্চলের আইনশৃঙ্খলা পরিস্থিতি নিয়ন্ত্রণে এনে দ্রুত সংকট সমাধানে সরকারের প্রতি আহ্বান জানিয়েছে সংগঠন দুটি।

প্রকাশক ও সম্পাদক : নূর মোহাম্মদ রানা
ঠিকানা:৯২ মোমিন রোড, শাহ আনিস মার্কেট (৪র্থ তলা), চেরাগী পাহাড়, চট্টগ্রাম।
মোবাইল:০১৯৭৪৪৬৮১৭৬ / ০১৮১৭৭১৭১৩১
ইমেইল:[email protected]

প্রিন্ট করুন