২৪ ঘন্টা নিউজ
রবিবার ১৫ নভেম্বর ২০২৬ www.24ghonta.news১ অগ্রহায়ণ ১৪৩৩ বঙ্গাব্দ৫ জমাদিউস সানি ১৪৪৮ হিজরি

টানেল পার হওয়ার আগেই পুলিশের জালে চার মাদক কারবারি

অনলাইন ডেস্ক
প্রকাশের সময়: রবিবার, ১৫ নভেম্বর, ২০২৬ । ৭:১৭ রাত

চট্টগ্রামের কর্ণফুলী টানেল পার হয়ে গন্তব্যে পৌঁছানোর আগেই পুলিশের হাতে ধরা পড়েছেন চার ব্যক্তি। তাঁদের কাছ থেকে ৯ হাজার ৯০০ ইয়াবা উদ্ধার করেছে পুলিশ। গ্রেপ্তার চারজনের মধ্যে তিনজন ঢাকার এবং একজন বরিশালের বাসিন্দা।

রোববার দিবাগত রাতে কর্ণফুলী টানেলের পূর্ব প্রান্তের টোল প্লাজাসংলগ্ন পুলিশ চেকপোস্টে তল্লাশি চালিয়ে তাঁদের আটক করা হয়।

গ্রেপ্তার ব্যক্তিরা হলেন মো. শিপন (৩৮), মো. রাইসুল ইসলাম রাতুল (২১), মো. সজিব (২৬) ও মো. রাকিব মিয়া (২৩)। তাঁদের মধ্যে শিপনের বাড়ি ঢাকার যাত্রাবাড়ীতে। রাতুল ও রাকিব ঢাকার সবুজবাগ এলাকার বাসিন্দা। আর সজিবের বাড়ি বরিশালের উজিরপুরে হলেও তিনি ঢাকার বাসাবো এলাকায় বসবাস করতেন।

কর্ণফুলী থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) নূর আহমেদ জানান, গোপন সংবাদের ভিত্তিতে টানেলের চেকপোস্টে অভিযান চালানো হয়। এ সময় চার ব্যক্তির চলাফেরা সন্দেহজনক মনে হলে তাঁদের তল্লাশি করা হয়। পরে তাঁদের কাছ থেকে ৯ হাজার ৯০০ ইয়াবা উদ্ধার করা হয়।

পুলিশ জানায়, এ ঘটনায় আইনগত প্রক্রিয়া শেষে গ্রেপ্তার চারজনকে আদালতে পাঠানো হয়েছে।

প্রকাশক ও সম্পাদক : নূর মোহাম্মদ রানা
ঠিকানা:৯২ মোমিন রোড, শাহ আনিস মার্কেট (৪র্থ তলা), চেরাগী পাহাড়, চট্টগ্রাম।
মোবাইল:০১৯৭৪৪৬৮১৭৬ / ০১৮১৭৭১৭১৩১
ইমেইল:[email protected]

প্রিন্ট করুন