২৪ ঘন্টা নিউজ
রবিবার ১৫ নভেম্বর ২০২৬ www.24ghonta.news১ অগ্রহায়ণ ১৪৩৩ বঙ্গাব্দ৫ জমাদিউস সানি ১৪৪৮ হিজরি

হাটহাজারীতে অগ্নিকাণ্ডে ক্ষতিগ্রস্ত পরিবারের পাশে আহলে সুন্নাত ওয়াল জামাত

অনলাইন ডেস্ক
প্রকাশের সময়: রবিবার, ১৫ নভেম্বর, ২০২৬ । ৭:২৭ রাত

চট্টগ্রামের হাটহাজারী উপজেলার ফতেপুর ইউনিয়নের ৩ নম্বর ওয়ার্ডে অগ্নিকাণ্ডে ক্ষতিগ্রস্ত মুহাম্মদ আব্দুল মন্নানের পরিবারের হাতে গৃহস্থালি সামগ্রী তুলে দিয়েছে আহলে সুন্নাত ওয়াল জামাত ফতেপুর শাখা। সংগঠনের উদ্যোগে এবং শাখার সহসভাপতি মোহাম্মদ সেকান্দর মিয়ার সহযোগিতায় এসব সামগ্রী বিতরণ করা হয়।

রোববার (১৫ নভেম্বর) ফতেপুর ইউনিয়ন পরিষদ নির্বাচনে আহলে সুন্নাত ওয়াল জামাত মনোনীত চেয়ারম্যান পদপ্রার্থী মোহাম্মদ সেকান্দর মিয়ার নেতৃত্বে সংগঠনের একটি প্রতিনিধি দল অগ্নিকাণ্ডে ক্ষতিগ্রস্ত পরিবারের বাড়িতে যান। এ সময় তাঁরা পরিবারের সদস্যদের খোঁজখবর নেন, তাঁদের প্রতি সহমর্মিতা প্রকাশ করেন এবং নিত্যপ্রয়োজনীয় বিভিন্ন গৃহস্থালি সামগ্রী উপহার হিসেবে তুলে দেন।

এ সময় উপস্থিত ছিলেন আহলে সুন্নাত ওয়াল জামাত ফতেপুর শাখার সাধারণ সম্পাদক মাওলানা মুহাম্মদ মফিজুর রহমান, ফুটন্ত ফুলের আসর ও এ কে এম ফজলুল হক ভাইস চেয়ারম্যান স্মৃতি সংসদের সভাপতি মুহাম্মদ মনছুর ইসলাম, সাহায্য পাড়া কেন্দ্রীয় জামে মসজিদ পরিচালনা কমিটির অর্থ সম্পাদক হাফেজ মুহাম্মদ হাবিব, বাংলাদেশ ইসলামী ছাত্রসেনা ফতেপুর ইউনিয়ন শাখার সভাপতি মুহাম্মদ লোকমান হোসাইন, সাধারণ সম্পাদক পারভেজ মুশাররফ, সহসাধারণ সম্পাদক মুহাম্মদ শাহেদসহ এলাকার অন্যান্য দায়িত্বশীল ব্যক্তিরা।

এ সময় নেতৃবৃন্দ অগ্নিকাণ্ডে ক্ষতিগ্রস্ত পরিবারের প্রতি সমবেদনা জানান। পাশাপাশি ভবিষ্যতেও যেকোনো দুর্যোগ ও বিপদে অসহায় মানুষের পাশে থাকার প্রত্যয় ব্যক্ত করেন।

প্রকাশক ও সম্পাদক : নূর মোহাম্মদ রানা
ঠিকানা:৯২ মোমিন রোড, শাহ আনিস মার্কেট (৪র্থ তলা), চেরাগী পাহাড়, চট্টগ্রাম।
মোবাইল:০১৯৭৪৪৬৮১৭৬ / ০১৮১৭৭১৭১৩১
ইমেইল:[email protected]

প্রিন্ট করুন