২৪ ঘন্টা নিউজ
রবিবার ১৫ নভেম্বর ২০২৬ www.24ghonta.news১ অগ্রহায়ণ ১৪৩৩ বঙ্গাব্দ৫ জমাদিউস সানি ১৪৪৮ হিজরি

টুঙ্গিপাড়ায় পুলিশের গাড়ি ভাঙচুর মামলার বাদী এসআই মোসলেমকে কুপিয়ে জখম

অনলাইন ডেস্ক
প্রকাশের সময়: রবিবার, ১৫ নভেম্বর, ২০২৬ । ৮:৪৪ রাত

গোপালগঞ্জের টুঙ্গিপাড়ায় পুলিশের গাড়ি ভাঙচুর ও অগ্নিসংযোগের ঘটনায় দায়ের করা মামলার বাদী উপপরিদর্শক (এসআই) মোসলেম আলীকে কুপিয়েছে দুর্বৃত্তরা।

রোববার (১৫ নভেম্বর) এ ঘটনা ঘটে। তবে হামলার কারণ ও জড়িত ব্যক্তিদের পরিচয় সম্পর্কে বিস্তারিত তথ্য পাওয়া যায়নি।

এর আগে গত শুক্রবার (১৩ নভেম্বর) বিকেলে টুঙ্গিপাড়া থানার এসআই মোসলেম আলী বাদী হয়ে সন্ত্রাসবিরোধী আইনে একটি মামলা করেন। টুঙ্গিপাড়া থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. আয়ুব আলী জানান, পুলিশের গাড়িতে অগ্নিসংযোগের ঘটনায় দায়ের করা মামলায় মোট ২ হাজার ২২৪ জনকে আসামি করা হয়েছে। তাঁদের মধ্যে ২২৪ জনের নাম উল্লেখ করা হয়েছে এবং অজ্ঞাতনামা আসামি করা হয়েছে আরও ২ হাজার জনকে।

পুলিশ ও স্থানীয় সূত্রে জানা যায়, গত কয়েক দিন ধরে গোপালগঞ্জে রাস্তা অবরোধ করে বিক্ষোভ ও মিছিল করছেন কার্যক্রম নিষিদ্ধ আওয়ামী লীগ ও সহযোগী সংগঠনের নেতা-কর্মীরা। গত ১০ নভেম্বর সকাল থেকেই তাঁরা লগি-বৈঠা, ঢাল-সড়কিসহ দেশীয় অস্ত্র নিয়ে টুঙ্গিপাড়া উপজেলার বিভিন্ন গুরুত্বপূর্ণ স্থানে অবস্থান নেন। এ সময় বিক্ষোভ, ভাঙচুরসহ নানা সহিংস ঘটনা ঘটে। একপর্যায়ে হামলাকারীরা পুলিশের একটি পিকআপ ভ্যানে ভাঙচুর চালিয়ে আগুন ধরিয়ে দেন।

রোববার (১৫ নভেম্বর) আবারও লগি-বৈঠা, রামদাসহ বিভিন্ন দেশীয় অস্ত্র নিয়ে বিক্ষোভ মিছিল ও সমাবেশ করেন দলটির নেতা-কর্মীরা। এ সময় পুলিশের একটি সাঁজোয়া যান (এপিসি) ও পুলিশ বক্স ভাঙচুর করা হয়। পাশাপাশি জুলাই স্মৃতিস্তম্ভ ও হাদি চত্বরের নামফলকও ভাঙচুর করা হয়।

এসআই মোসলেম আলীর ওপর হামলার ঘটনায় নতুন করে উত্তেজনা তৈরি হয়েছে এলাকায়।

প্রকাশক ও সম্পাদক : নূর মোহাম্মদ রানা
ঠিকানা:৯২ মোমিন রোড, শাহ আনিস মার্কেট (৪র্থ তলা), চেরাগী পাহাড়, চট্টগ্রাম।
মোবাইল:০১৯৭৪৪৬৮১৭৬ / ০১৮১৭৭১৭১৩১
ইমেইল:[email protected]

প্রিন্ট করুন