২৪ ঘন্টা নিউজ
সোমবার ১৬ নভেম্বর ২০২৬ www.24ghonta.news২ অগ্রহায়ণ ১৪৩৩ বঙ্গাব্দ৬ জমাদিউস সানি ১৪৪৮ হিজরি

দেশে নতুন দুই থানা ও দুই পৌরসভা গঠনের অনুমোদন

অনলাইন ডেস্ক
প্রকাশের সময়: সোমবার, ১৬ নভেম্বর, ২০২৬ । ১২:১০ দুপুর

দেশে নতুন দুটি থানা ও দুটি পৌরসভা গঠনের অনুমোদন দিয়েছে সরকার। একই সঙ্গে একটি থানার নাম পরিবর্তন এবং দুটি উপজেলার প্রশাসনিক সদর দপ্তর স্থানান্তরের সিদ্ধান্ত নেওয়া হয়েছে।

সোমবার (১৬ নভেম্বর) প্রশাসনিক পুনর্বিন্যাস সংক্রান্ত জাতীয় বাস্তবায়ন কমিটির (নিকার) সভায় এসব প্রস্তাব অনুমোদন করা হয়।

অনুমোদন অনুযায়ী, কক্সবাজারের চকরিয়া থানা বিভক্ত করে ‘মাতামুহুরী থানা’ এবং বগুড়ার শিবগঞ্জ থানা বিভক্ত করে ‘মোকামতলা থানা’ গঠন করা হবে।

এ ছাড়া বগুড়ার মোকামতলা ও সিলেটের জৈন্তাপুরে দুটি নতুন পৌরসভা গঠনের অনুমোদন দেওয়া হয়েছে। ময়মনসিংহের পাগলা থানার নাম পরিবর্তন করে ‘দক্ষিণ গফরগাঁও থানা’ করার সিদ্ধান্ত হয়েছে।

অন্যদিকে লক্ষ্মীপুরের নবসৃষ্ট চন্দ্রগঞ্জ উপজেলা এবং কুমিল্লার নবসৃষ্ট বাঙ্গরা উপজেলার প্রশাসনিক সদর দপ্তরের স্থানও পরিবর্তনের অনুমোদন দেওয়া হয়েছে।

এর আগে নতুন থানা ও নাম পরিবর্তনের প্রস্তাব করে স্বরাষ্ট্র মন্ত্রণালয়। আর পৌরসভা গঠন ও প্রশাসনিক সদর দপ্তর স্থানান্তরের প্রস্তাব দেয় স্থানীয় সরকার বিভাগ।

প্রকাশক ও সম্পাদক : নূর মোহাম্মদ রানা
ঠিকানা:৯২ মোমিন রোড, শাহ আনিস মার্কেট (৪র্থ তলা), চেরাগী পাহাড়, চট্টগ্রাম।
মোবাইল:০১৯৭৪৪৬৮১৭৬ / ০১৮১৭৭১৭১৩১
ইমেইল:[email protected]

প্রিন্ট করুন