২৪ ঘন্টা নিউজ
বুধবার ২২ জানুয়ারি ২০২০ www.24ghonta.news৯ মাঘ ১৪২৬ বঙ্গাব্দ২৭ জমাদিউল আউয়াল ১৪৪১ হিজরি

হারপিক খেয়ে এমপি পুত্রের আত্মহত্যার চেষ্টা

অনলাইন ডেস্ক
প্রকাশের সময়: বুধবার, ২২ জানুয়ারি, ২০২০ । ৪:১৯ বিকাল

সাবেক মন্ত্রী ও খুলনা-৫ আসনের সংসদ সদস্য (এমপি) নারায়ণ চন্দ্র চন্দের ছোট ছেলে অভিজিৎ চন্দ্র চন্দ (৩৫) হারপিক পান করে আত্মহত্যার চেষ্টা করেছেন বলে অভিযোগ পাওয়া গেছে।

বুধবার (২২ জানুয়ারি) বেলা সাড়ে ১১টায় তাকে খুলনা মেডিক্যাল কলেজ (খুমেক) হাসপাতালে ভর্তি করা হয়।

তবে কি কারণে অভিজিৎ আত্মহত্যার চেষ্টা করেছেন তা জানা যায়নি। অভিজিৎ খুলনা জেলা পরিষদের প্যানেল চেয়ারম্যান।

খুমেক হাসপাতালের সহকারী রেজিস্ট্রার ডা. খালেদ মাহমুদ জানান, অভিজিৎ চন্দ্র হারপিক খেয়ে গুরুতর অসুস্থ হয়ে পড়েছেন। তাকে হাসপাতালের আইসিইউয়ে চিকিৎসা দেওয়া হয়েছে। তার রক্তের চাপ একবারে নিম্ন পর্যায়ে মেনে গেছে।

এদিকে অভিজিতের অবস্থা গুরুতর হওয়ায় পরিবারের পক্ষ থেকে উন্নত চিকিৎসার জন্য এয়ার অ্যম্বুলেন্সে ঢাকায় আনা হচ্ছে। এ বিষয়ে যোগাযোগ করা হলেও এমপি নারায়ণ চন্দ্র চন্দ কিংবা তার পরিবারের কোনো সদস্যের বক্তব্য পাওয়া যায়নি।

এর আগে নারায়ণ চন্দ্র চন্দের মে‌য়ে জয়ন্তী রানী চন্দের অস্বাভাবিক মৃত্যু হয়। তার মৃত্যুর কারণও জানা যায়‌নি। শোনা গে‌ছে তি‌নিও বিষক্রিয়ায় মারা গিয়েছিলেন।

প্রকাশক ও সম্পাদক : নূর মোহাম্মদ রানা
ঠিকানা:৯২ মোমিন রোড, শাহ আনিস মার্কেট (৪র্থ তলা), চেরাগী পাহাড়, চট্টগ্রাম।
মোবাইল:০১৯৭৪৪৬৮১৭৬ / ০১৮১৭৭১৭১৩১
ইমেইল:[email protected]

প্রিন্ট করুন