চট্টগ্রাম নগরীর কাট্টলী রাসমণি ঘাট এলাকায় অগ্নিকাণ্ডে জেলেদের প্রায় ৩০টি ঝুপড়িঘর পুড়ে গেছে।
সোমবার (১৬ নভেম্বর) দুপুর পৌনে ১টার দিকে এ অগ্নিকাণ্ডের ঘটনা ঘটে। খবর পেয়ে ফায়ার সার্ভিসের কর্মীরা ঘটনাস্থলে গিয়ে আগুন নিয়ন্ত্রণে কাজ শুরু করেন। পরে বিকেল পৌনে ৩টার দিকে আগুন নিয়ন্ত্রণে আসে।
ফায়ার সার্ভিস ও সিভিল ডিফেন্স অধিদপ্তর চট্টগ্রামের উপসহকারী পরিচালক আলমগীর হোসেন জানান, প্রাথমিকভাবে জানা গেছে, আগুনে ঘাট এলাকায় জেলেদের থাকার প্রায় ৩০টি ছোট ঝুপড়িঘর পুড়ে গেছে।
তিনি আরও জানান, অগ্নিকাণ্ডের কারণ ও ক্ষয়ক্ষতির পরিমাণ তদন্ত সাপেক্ষে জানা যাবে।

অনলাইন ডেস্ক
প্রকাশের সময়: সোমবার, ১৬ নভেম্বর, ২০২৬ । ৬:০৩ সন্ধ্যা