২৪ ঘন্টা নিউজ
মঙ্গলবার ১৭ নভেম্বর ২০২৬ www.24ghonta.news৩ অগ্রহায়ণ ১৪৩৩ বঙ্গাব্দ৭ জমাদিউস সানি ১৪৪৮ হিজরি

আনোয়ারায় ইয়াবা সেবনের দায়ে যুবকের ৬ মাসের কারাদণ্ড

অনলাইন ডেস্ক
প্রকাশের সময়: মঙ্গলবার, ১৭ নভেম্বর, ২০২৬ । ৩:৫৯ বিকাল

চট্টগ্রামের আনোয়ারায় ইয়াবা সেবনের দায়ে মো. হুমায়ুন কবির আনসার (২৬) নামে এক যুবককে ছয় মাসের বিনাশ্রম কারাদণ্ড দিয়েছেন ভ্রাম্যমাণ আদালত।

মঙ্গলবার (১৭ নভেম্বর) উপজেলার বরুমচড়া সওদাগর দিঘী এলাকায় মোবাইল কোর্টের অভিযান পরিচালনা করেন উপজেলা সহকারী কমিশনার (ভূমি) ও নির্বাহী ম্যাজিস্ট্রেট মো. আবু জাফর মজুমদার।

এ সময় ঘটনাস্থলে ইয়াবা সেবনরত অবস্থায় হুমায়ুন কবিরকে আটক করা হয়। তিনি মৃত শামসুল ইসলামের ছেলে।
পরে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইন, ২০১৮-এর সংশ্লিষ্ট ধারায় ভ্রাম্যমাণ আদালত তাঁকে ছয় মাসের বিনাশ্রম কারাদণ্ড প্রদান করেন।

উপজেলা প্রশাসন জানিয়েছে, জনস্বার্থে আনোয়ারা উপজেলাকে মাদকমুক্ত রাখতে মাদকের বিরুদ্ধে নিয়মিত মোবাইল কোর্ট অভিযান অব্যাহত থাকবে।

প্রকাশক ও সম্পাদক : নূর মোহাম্মদ রানা
ঠিকানা:৯২ মোমিন রোড, শাহ আনিস মার্কেট (৪র্থ তলা), চেরাগী পাহাড়, চট্টগ্রাম।
মোবাইল:০১৯৭৪৪৬৮১৭৬ / ০১৮১৭৭১৭১৩১
ইমেইল:[email protected]

প্রিন্ট করুন