২৪ ঘন্টা নিউজ
শনিবার ২১ নভেম্বর ২০২৬ www.24ghonta.news৭ অগ্রহায়ণ ১৪৩৩ বঙ্গাব্দ১১ জমাদিউস সানি ১৪৪৮ হিজরি

রাজধানীতে গ্যাস লিকেজের আগুনে শিশুর মৃত্যু

অনলাইন ডেস্ক
প্রকাশের সময়: শনিবার, ২১ নভেম্বর, ২০২৬ । ১২:১৫ দুপুর

রাজধানীর কাঁঠালবাগানে গ্যাস লিকেজ থেকে সৃষ্ট আগুনে দগ্ধ হয়ে দেড় বছর বয়সী শিশু আর এস রহমানের মৃত্যু হয়েছে। এ নিয়ে ভয়াবহ ওই অগ্নিকাণ্ডে প্রাণ হারালেন দুজন।

শনিবার (২১ নভেম্বর) ভোর সাড়ে ৫টার দিকে জাতীয় বার্ন ও প্লাস্টিক সার্জারি ইনস্টিটিউটে চিকিৎসাধীন অবস্থায় শিশুটির মৃত্যু হয়। বিষয়টি নিশ্চিত করেছেন ইনস্টিটিউটের জরুরি বিভাগের আবাসিক চিকিৎসক ডা. সুলতান মাহমুদ শিকদার।

তিনি জানান, গত বৃহস্পতিবার (১৯ নভেম্বর) সকাল সাড়ে ৮টার দিকে ধানমন্ডির কাঁঠালবাগান এলাকায় গ্যাস লাইনের লিকেজ থেকে বিস্ফোরণ ও অগ্নিকাণ্ডের ঘটনা ঘটে। এতে নারী ও শিশুসহ একই পরিবারের পাঁচজন দগ্ধ হন। তাদের উদ্ধার করে জাতীয় বার্ন ও প্লাস্টিক সার্জারি ইনস্টিটিউটে ভর্তি করা হয়।

দগ্ধদের মধ্যে শিশু আর এস রহমানের শরীরের ৫৭ শতাংশ পুড়ে গিয়েছিল। গুরুতর অবস্থায় তাকে হাসপাতালে ভর্তি করা হলেও শেষ পর্যন্ত চিকিৎসাধীন অবস্থায় তার মৃত্যু হয়।

এর আগে শুক্রবার (২০ নভেম্বর) বিকেলে একই ঘটনায় শতভাগ দগ্ধ হওয়া সাবা (৩০) নামে এক নারী মারা যান।

প্রকাশক ও সম্পাদক : নূর মোহাম্মদ রানা
ঠিকানা:৯২ মোমিন রোড, শাহ আনিস মার্কেট (৪র্থ তলা), চেরাগী পাহাড়, চট্টগ্রাম।
মোবাইল:০১৯৭৪৪৬৮১৭৬ / ০১৮১৭৭১৭১৩১
ইমেইল:[email protected]

প্রিন্ট করুন