উপসাগরীয় অঞ্চলে যুক্তরাষ্ট্রের একটি এফ-১৬ যুদ্ধবিমানে ক্ষেপণাস্ত্র হামলা চালিয়ে সেটি ক্ষতিগ্রস্ত করার দাবি করেছে ইরান। দেশটির সেনাবাহিনীর দাবি, শুক্রবার সন্ধ্যায় ইরানের আকাশ প্রতিরক্ষা ব্যবস্থা থেকে ছোড়া একটি ক্ষেপণাস্ত্র মার্কিন যুদ্ধবিমানটিতে আঘাত হানে।
ইরানের রাষ্ট্রীয় গণমাধ্যমের বরাতে সংবাদমাধ্যম আল-জাজিরা জানায়, শনিবার (২১ নভেম্বর) দেওয়া এক বিবৃতিতে দেশটির সেনাবাহিনী এ তথ্য জানায়। বিবৃতিতে বলা হয়, ক্ষেপণাস্ত্রের আঘাতের পর যুদ্ধবিমানটির পাইলট অভিযান বাতিল করতে বাধ্য হন। পরে তিনি কাছাকাছি একটি বিমানবন্দরে জরুরি অবতরণ করেন।
তবে ইরানের এ দাবির বিষয়ে এখনো কোনো আনুষ্ঠানিক মন্তব্য করেনি যুক্তরাষ্ট্র। ফলে যুদ্ধবিমানটি প্রকৃতপক্ষে কতটা ক্ষতিগ্রস্ত হয়েছে এবং সেটি জরুরি অবতরণ করেছে কি না, তা স্বাধীনভাবে নিশ্চিত হওয়া যায়নি।

অনলাইন ডেস্ক
প্রকাশের সময়: শনিবার, ২১ নভেম্বর, ২০২৬ । ৮:৫৯ রাত