আল্লামা সৈয়দ আমিনুল হক ফরহাদাবাদী (কু.)-এর ৮২তম পবিত্র বার্ষিক ওরশ শরিফ উপলক্ষে আঞ্জুমানে ফরহাদাবাদী শাহ ফয়জিয়া মোজাম্মেলিয়া ত্বরিকত কমিটি বাংলাদেশের সৈয়দ বাড়ি শাখার প্রস্তুতি সভা অনুষ্ঠিত হয়েছে।
শনিবার (২১ নভেম্বর) রাতে ফরহাদাবাদ সৈয়দ বাড়ির সৈয়দ সলিম উল্লাহর বাসভবনে এ সভা অনুষ্ঠিত হয়।
সভায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন ফরহাদাবাদ দরবার শরিফের সাজ্জাদানশীন মুফতি আল্লামা সৈয়দ মোজাম্মেল হক শাহ ফরহাদাবাদীর জ্যেষ্ঠ ছেলে পীরজাদা মাওলানা সৈয়দ মোকাম্মেল হক শাহ ফরহাদাবাদী এবং ছোট ছেলে পীরজাদা সৈয়দ ফয়জুল হক শাহ ফরহাদাবাদী।
সৈয়দ পারশেদ বিন আনোয়ারের সভাপতিত্বে এবং সৈয়দ আজিজুল হক রাব্বির সঞ্চালনায় সভায় বক্তব্য দেন সৈয়দ মুজিবুল হক টুটুল ও সৈয়দ আবু তালহা। এ সময় সৈয়দ সলিম উল্লাহ, মাওলানা মুহাম্মদ ফরিদুল ইসলাম ফরহাদাবাদী, সৈয়দ তাহসিন ফাহাদ, মুহাম্মদ আবু নাছের, মুহাম্মদ ফজলে রাব্বি, মো. ইসমাইল, মোহাম্মদ কামাল, মোহাম্মদ রবিউল ও মুহাম্মদ মুসাসহ স্থানীয় গণ্যমান্য ব্যক্তিরা উপস্থিত ছিলেন।
সভায় আগামী ১২ ডিসেম্বর (২৭ অগ্রহায়ণ) অনুষ্ঠিতব্য ৮২তম বার্ষিক ওরশ শরিফে জাঁকজমকপূর্ণভাবে অংশগ্রহণের জন্য সবার প্রতি আহ্বান জানানো হয়।
সভা শেষে মিলাদ, কিয়াম, দোয়া-মোনাজাত ও তবারক বিতরণ করা হয়।

অনলাইন ডেস্ক
প্রকাশের সময়: রবিবার, ২২ নভেম্বর, ২০২৬ । ২:৫৬ দুপুর