২৪ ঘন্টা নিউজ
রবিবার ২২ নভেম্বর ২০২৬ www.24ghonta.news৮ অগ্রহায়ণ ১৪৩৩ বঙ্গাব্দ১২ জমাদিউস সানি ১৪৪৮ হিজরি

আমিরাতে লেবার মার্কেট অ্যাওয়ার্ড পেলেন বাংলাদেশি উদ্যোক্তা ওয়াহিদ

অনলাইন ডেস্ক
প্রকাশের সময়: রবিবার, ২২ নভেম্বর, ২০২৬ । ৬:৩৪ সন্ধ্যা

সংযুক্ত আরব আমিরাতে ২০২৬ সালের ‘লেবার মার্কেট অ্যাওয়ার্ড’ অর্জন করে দেশের সুনাম বয়ে এনেছেন বাংলাদেশি উদ্যোক্তা মোহাম্মদ আব্দুল ওয়াহিদ মিয়া। পুরস্কার হিসেবে তিনি পেয়েছেন ৫০ হাজার দিরহাম, ২৪ ক্যারেটের একটি স্বর্ণমুদ্রা ও সম্মাননা ট্রফি।

গত বৃহস্পতিবার (১৯ নভেম্বর) আবুধাবি ন্যাশনাল এক্সিবিশন সেন্টারের আইসিসি হলে আয়োজিত অনুষ্ঠানে বিজয়ীদের হাতে পুরস্কার তুলে দেন ইউএই প্রেসিডেন্সিয়াল কোর্টের ডেপুটি চেয়ারম্যান শেখ দিয়াব বিন মোহাম্মদ বিন জায়েদ আল নাহিয়ান।

হবিগঞ্জের চুনারুঘাট উপজেলার সন্তান ওয়াহিদ মিয়া প্রায় ২১ বছর আগে ভাগ্য পরিবর্তনের আশায় আমিরাতে পাড়ি জমান। মাত্র ৭০০ দিরহাম বেতনে ইলেকট্রিশিয়ান হিসেবে কর্মজীবন শুরু করলেও কঠোর পরিশ্রম ও অধ্যবসায়ের মাধ্যমে গড়ে তোলেন নিজের প্রতিষ্ঠান ‘ম্যাগ ইভেন্ট ম্যানেজমেন্ট’। বর্তমানে তিনি প্রতিষ্ঠানটির প্রতিষ্ঠাতা ও চেয়ারম্যান।

তার প্রতিষ্ঠানে বাংলাদেশিসহ বিভিন্ন দেশের অন্তত ২৫ জন শ্রমিকের কর্মসংস্থান হয়েছে। ওয়াহিদের এই অর্জন প্রবাসে বাংলাদেশিদের জন্য গর্ব ও অনুপ্রেরণার দৃষ্টান্ত হয়ে উঠেছে।

 

আমিরাত প্রতিনিধি/২৪ ঘণ্টা/জেআই

প্রকাশক ও সম্পাদক : নূর মোহাম্মদ রানা
ঠিকানা:৯২ মোমিন রোড, শাহ আনিস মার্কেট (৪র্থ তলা), চেরাগী পাহাড়, চট্টগ্রাম।
মোবাইল:০১৯৭৪৪৬৮১৭৬ / ০১৮১৭৭১৭১৩১
ইমেইল:[email protected]

প্রিন্ট করুন