২৪ ঘন্টা নিউজ
রবিবার ২২ নভেম্বর ২০২৬ www.24ghonta.news৮ অগ্রহায়ণ ১৪৩৩ বঙ্গাব্দ১২ জমাদিউস সানি ১৪৪৮ হিজরি

ফটিকছড়িতে পুলিশের সোর্সকে গুলি, হাসপাতালে ভর্তি

অনলাইন ডেস্ক
প্রকাশের সময়: রবিবার, ২২ নভেম্বর, ২০২৬ । ৮:১৯ রাত

চট্টগ্রামের ফটিকছড়িতে আবসার নামে পুলিশের সোর্স হিসেবে পরিচিত এক ব্যক্তিকে গুলি করেছে মুখোশধারী দুর্বৃত্তরা। রোববার সন্ধ্যা ৭টার দিকে উপজেলার কাঞ্চননগর চৌমুহনী বাজারে এ ঘটনা ঘটে।

স্থানীয়রা গুলিবিদ্ধ আবসারকে উদ্ধার করে দ্রুত ফটিকছড়ি উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করেন। সেখানে তার চিকিৎসা চলছে।

প্রত্যক্ষদর্শীরা জানান, সন্ধ্যার দিকে মুখোশধারী কয়েকজন দুর্বৃত্ত আবসারকে লক্ষ্য করে গুলি ছুড়ে দ্রুত ঘটনাস্থল থেকে পালিয়ে যায়।

ফটিকছড়ি থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) রবিউল আলম খান বলেন, আবসার এলাকায় ফার্নিচারের ব্যবসা করতেন। তাকে লক্ষ্য করে চার রাউন্ড গুলি ছোড়ে দুর্বৃত্তরা। খবর পেয়ে পুলিশ ঘটনাস্থলে গিয়ে আলামত সংগ্রহ করেছে।

এ ঘটনায় জড়িতদের শনাক্ত করে তাদের বিরুদ্ধে কঠোর ব্যবস্থা নেওয়া হবে বলেও জানান ওসি।

প্রকাশক ও সম্পাদক : নূর মোহাম্মদ রানা
ঠিকানা:৯২ মোমিন রোড, শাহ আনিস মার্কেট (৪র্থ তলা), চেরাগী পাহাড়, চট্টগ্রাম।
মোবাইল:০১৯৭৪৪৬৮১৭৬ / ০১৮১৭৭১৭১৩১
ইমেইল:[email protected]

প্রিন্ট করুন