২৪ ঘন্টা নিউজ
সোমবার ২৩ নভেম্বর ২০২৬ www.24ghonta.news৯ অগ্রহায়ণ ১৪৩৩ বঙ্গাব্দ১৩ জমাদিউস সানি ১৪৪৮ হিজরি

আনোয়ারায় পুকুর থেকে অজ্ঞাত নারীর মরদেহ উদ্ধার

অনলাইন ডেস্ক
প্রকাশের সময়: সোমবার, ২৩ নভেম্বর, ২০২৬ । ১:০৬ দুপুর

চট্টগ্রামের আনোয়ারায় একটি পুকুর থেকে অজ্ঞাতপরিচয় এক নারীর মরদেহ উদ্ধার করেছে পুলিশ। আনুমানিক ৫৫ বছর বয়সী ওই নারীর শরীরের বিভিন্ন স্থানে আঘাতের চিহ্ন রয়েছে বলে জানিয়েছেন স্থানীয়রা। তবে এখনো তার পরিচয় শনাক্ত করা যায়নি।

সোমবার (২৩ নভেম্বর) সকালে উপজেলার ৯ নম্বর পরৈকোড়া ইউনিয়নের পরৈকোড়া গ্রামের ডা. অলক দের পুকুর থেকে মরদেহটি উদ্ধার করা হয়।

স্থানীয় বাসিন্দা ফলক দেব জানান, ভোরে দোকানে যাওয়ার পথে পুকুরে একটি মরদেহ ভাসতে দেখেন তারা। পরে বিষয়টি পুলিশকে জানানো হয়।

স্থানীয় কয়েকজনের দাবি, আগের দিন পুকুরের আশপাশে এক নারীকে অস্বাভাবিক অবস্থায় ঘোরাফেরা করতে দেখা গিয়েছিল। উদ্ধার হওয়া মরদেহটি ওই নারীর হতে পারে বলে ধারণা করছেন কেউ কেউ। তবে এ বিষয়ে এখনো নিশ্চিত হওয়া যায়নি।

আনোয়ারা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. জুনায়েত চৌধুরী বলেন, খবর পেয়ে পুলিশ ঘটনাস্থলে গিয়ে মরদেহটি উদ্ধার করেছে। প্রাথমিকভাবে ধারণা করা হচ্ছে, ওই নারী মানসিক ভারসাম্যহীন ছিলেন। তার পরিচয় শনাক্ত এবং মৃত্যুর প্রকৃত কারণ উদঘাটনে আইনগত প্রক্রিয়া চলমান রয়েছে।

প্রকাশক ও সম্পাদক : নূর মোহাম্মদ রানা
ঠিকানা:৯২ মোমিন রোড, শাহ আনিস মার্কেট (৪র্থ তলা), চেরাগী পাহাড়, চট্টগ্রাম।
মোবাইল:০১৯৭৪৪৬৮১৭৬ / ০১৮১৭৭১৭১৩১
ইমেইল:[email protected]

প্রিন্ট করুন