২৪ ঘন্টা নিউজ
মঙ্গলবার ২৪ নভেম্বর ২০২৬ www.24ghonta.news১০ অগ্রহায়ণ ১৪৩৩ বঙ্গাব্দ১৪ জমাদিউস সানি ১৪৪৮ হিজরি

আমদানিকারকের স্টিকার ও এমআরপি নেই, চাঁদপুরে বোরাক মটরসকে জরিমানা

অনলাইন ডেস্ক
প্রকাশের সময়: মঙ্গলবার, ২৪ নভেম্বর, ২০২৬ । ১১:৪৭ রাত

চাঁদপুরে বিদেশি মোটরসাইকেলের যন্ত্রাংশ, মবিল ও লুব্রিকেন্টে আমদানিকারকের পরিচিতিমূলক স্টিকার এবং সর্বোচ্চ খুচরা বিক্রয়মূল্য (এমআরপি) না থাকায় মেসার্স বোরাক মটরসকে ১০ হাজার টাকা জরিমানা করেছে জাতীয় ভোক্তা অধিকার সংরক্ষণ অধিদপ্তর।

মঙ্গলবার (২৪ নভেম্বর) চাঁদপুর শহরের ওয়্যারলেস বাজার ও ফিশারিগেট এলাকায় অভিযান চালিয়ে এ জরিমানা করা হয়।

অভিযানে নেতৃত্ব দেন জাতীয় ভোক্তা অধিকার সংরক্ষণ অধিদপ্তরের চাঁদপুর জেলা কার্যালয়ের সহকারী পরিচালক আব্দুল্লাহ আল ইমরান। এ সময় বিদেশি মোটরসাইকেলের বিভিন্ন যন্ত্রাংশ, মবিল ও লুব্রিকেন্টে আমদানিকারকের স্টিকার এবং এমআরপি উল্লেখ না থাকার বিষয়টি ধরা পড়ে। পরে ভোক্তা অধিকার সংরক্ষণ আইন, ২০০৯ অনুযায়ী প্রতিষ্ঠানটিকে ১০ হাজার টাকা জরিমানা করা হয়।

অভিযুক্ত প্রতিষ্ঠানটি তাৎক্ষণিকভাবে জরিমানার অর্থ পরিশোধ করে এবং ভবিষ্যতে এ ধরনের অনিয়ম না করার অঙ্গীকার করে।

অভিযানকালে আশপাশের অন্যান্য ব্যবসাপ্রতিষ্ঠানও পরিদর্শন করা হয়। এ সময় ব্যবসায়ী ও ক্রেতাদের মধ্যে সচেতনতামূলক লিফলেট বিতরণ করেন অধিদপ্তরের কর্মকর্তারা।

ব্যবসায়ীদের নির্ধারিত মূল্যে পণ্য বিক্রি, ক্রয়-বিক্রয়ের ভাউচার সংরক্ষণ, দৃশ্যমান স্থানে মূল্যতালিকা প্রদর্শন, মেয়াদোত্তীর্ণ ওষুধ ও পণ্য বিক্রি থেকে বিরত থাকা এবং অবৈধভাবে পণ্য মজুদ না করার নির্দেশনা দেওয়া হয়।

অভিযানে চাঁদপুর জেলা পুলিশের একটি দল সহযোগিতা করে। ভোক্তাদের স্বার্থ রক্ষা ও বাজারে পণ্যের স্বচ্ছতা নিশ্চিত করতে এ ধরনের অভিযান অব্যাহত থাকবে বলে জানিয়েছে জাতীয় ভোক্তা অধিকার সংরক্ষণ অধিদপ্তর।

প্রকাশক ও সম্পাদক : নূর মোহাম্মদ রানা
ঠিকানা:৯২ মোমিন রোড, শাহ আনিস মার্কেট (৪র্থ তলা), চেরাগী পাহাড়, চট্টগ্রাম।
মোবাইল:০১৯৭৪৪৬৮১৭৬ / ০১৮১৭৭১৭১৩১
ইমেইল:[email protected]

প্রিন্ট করুন