২৪ ঘন্টা নিউজ
বুধবার ২৫ নভেম্বর ২০২৬ www.24ghonta.news১১ অগ্রহায়ণ ১৪৩৩ বঙ্গাব্দ১৫ জমাদিউস সানি ১৪৪৮ হিজরি

মেধাবী ৩ লাখ ছাত্রীদের জন্য বরাদ্দ বাইসাইকেল চালালেন প্রধানমন্ত্রী

অনলাইন ডেস্ক
প্রকাশের সময়: বুধবার, ২৫ নভেম্বর, ২০২৬ । ৩:৫৭ বিকাল

মেধাবী ছাত্রীদের উপহার দিতে সরকারের বরাদ্দ করা বাইসাইকেলের মান ও ব্যবহারিক দিক যাচাই করতে নিজেই চালিয়ে দেখলেন প্রধানমন্ত্রী তারেক রহমান।

বুধবার সকালে সচিবালয়ে এ প্রদর্শনীর আয়োজন করে শিক্ষা মন্ত্রণালয়। প্রধানমন্ত্রীর প্রেস উইং সূত্র জানায়, গুলশানের বাসা থেকে সচিবালয়ে পৌঁছে তিনি বিভিন্ন মডেলের বাইসাইকেল চালিয়ে দেখেন।

সরকারের এ উদ্যোগের আওতায় দেশের ২০ হাজার বিদ্যালয়ের ষষ্ঠ থেকে দশম শ্রেণির প্রথম, দ্বিতীয় ও তৃতীয় স্থান অর্জনকারী মোট তিন লাখ ছাত্রীকে বাইসাইকেল দেওয়া হবে। মেয়েদের পড়াশোনায় উৎসাহ বাড়ানো ও ঝরে পড়া রোধ করাই এ কর্মসূচির লক্ষ্য।

এ সময় জনপ্রশাসন প্রতিমন্ত্রী আব্দুল বারী, প্রধানমন্ত্রীর মুখ্য সচিব এ বি এম আব্দুস সাত্তার, মন্ত্রিপরিষদ সচিব নাসিমুল গনি ও শিক্ষা মন্ত্রণালয়ের সিনিয়র সচিব আব্দুল খালেকসহ সংশ্লিষ্ট কর্মকর্তারা উপস্থিত ছিলেন।

প্রকাশক ও সম্পাদক : নূর মোহাম্মদ রানা
ঠিকানা:৯২ মোমিন রোড, শাহ আনিস মার্কেট (৪র্থ তলা), চেরাগী পাহাড়, চট্টগ্রাম।
মোবাইল:০১৯৭৪৪৬৮১৭৬ / ০১৮১৭৭১৭১৩১
ইমেইল:[email protected]

প্রিন্ট করুন