২৪ ঘন্টা নিউজ
বৃহস্পতিবার ২৩ জানুয়ারি ২০২০ www.24ghonta.news১০ মাঘ ১৪২৬ বঙ্গাব্দ২৮ জমাদিউল আউয়াল ১৪৪১ হিজরি

হারপিক পান করা সংসদ পুত্রের মৃত্যু

অনলাইন ডেস্ক
প্রকাশের সময়: বৃহস্পতিবার, ২৩ জানুয়ারি, ২০২০ । ৯:৫১ সকাল

হারপিক পানে আত্মহত্যা করেছেন খুলনা-৫ আসনের সংসদ সদস্য ও সাবেক মন্ত্রী নারায়ন চন্দ্র’র ছোট ছেলে অভিজিৎ চন্দ্র চন্দ (৩৭)।

গতকাল বুধবার রাত সাড়ে আটটার দিকে রাজধানী ঢাকার একটি হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় তার মৃত্যু হয়। তার বাবা সংসদ সদস্য নারায়ন চন্দ্রের ভাষ্য, বিষন্নতা থেকে সে এ ঘটনা ঘটিয়েছে।

বিভিন্ন সূত্র জানায়, বেলা ১১টায় খুলনার ডুমুরিয়া উপজেলার আরাজি সাজিয়ারায় নিজেদের বাড়িতে হারপিক পানে অসুস্থ হয়ে পড়লে তাকে খুলনা মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করা হয়। সেখানে প্রাথমিক চিকিৎসা দেওয়ার পর তাকে ঢাকায় নেওয়া হয়।

অভিজিৎ খুলনা জেলা পরিষদের প্যানেল চেয়ারম্যান হিসেবে দায়িত্ব পালন করছিলেন।

সংসদ সদস্য নারায়ন চন্দ্র চন্দ জানান, অভিজিৎ বিবাহিত ও তার দুই সন্তানের বাবা। পারিপার্শ্বিক অবস্থার চাপে কিছুদিন ধরেই সে মানসিকভাবে অসুস্থ ছিল। এ কারণে তাকে চিকিৎসাও দেওয়া হয়েছে।

খুলনা মেডিকেল কলেজ হাসপাতালের সহকারি রেজিস্টার ডা. খালেদ মাহমুদ জানান, তার শরীরে রক্তের চাপ দ্রুত কমছিল। তাকে হাসপাতালের আইসিইউতে রেখে চিকিৎসা দেওয়া হয়েছে। পরে উন্নত চিকিৎসার জন্য তাকে ঢাকায় নেওয়া হয়।

জানা যায়, এর আগে নারায়ন চন্দের মেয়ে জয়ন্তী রানীরও অস্বাভাবিক মৃত্যু হয়েছিল।

প্রকাশক ও সম্পাদক : নূর মোহাম্মদ রানা
ঠিকানা:৯২ মোমিন রোড, শাহ আনিস মার্কেট (৪র্থ তলা), চেরাগী পাহাড়, চট্টগ্রাম।
মোবাইল:০১৯৭৪৪৬৮১৭৬ / ০১৮১৭৭১৭১৩১
ইমেইল:[email protected]

প্রিন্ট করুন