২৪ ঘন্টা নিউজ
বৃহস্পতিবার ২৩ জানুয়ারি ২০২০ www.24ghonta.news১০ মাঘ ১৪২৬ বঙ্গাব্দ২৮ জমাদিউল আউয়াল ১৪৪১ হিজরি

ফিশারিঘাটে আগুনে পুড়ল ৯ ব্যবসা প্রতিষ্ঠান, ১০ লাখ টাকার ক্ষতি

আগুনে পুড়ল ৯ ব্যবসা প্রতিষ্ঠান
অনলাইন ডেস্ক
প্রকাশের সময়: বৃহস্পতিবার, ২৩ জানুয়ারি, ২০২০ । ১২:৩৭ দুপুর

২৪ ঘন্টা ডট নিউজ। চট্টগ্রাম ডেস্ক : চট্টগ্রাম নগরীর পাথরঘাটা ফিশারিঘাটে বৃহস্পতিবার ভোরে আগুন লাগার ঘটনা ঘটে। এতে বিভিন্ন হোটেলসহ অন্তত ৯টি ব্যবসা প্রতিষ্ঠান পুড়ে গেছে।

বৃহস্পতিবার (২৩ জানুয়ারি) ভোর ৬টার দিকে বৈদ্যুতিক শর্ট সার্কিট থেকে সৃষ্ট এ অগ্নিকাণ্ডের ঘটনায় কোন হতাহতের ঘটনা না ঘটলেও ৯টি ব্যবসা প্রতিষ্ঠান পুড়ে গিয়ে ১০ লক্ষ টাকার ক্ষয়ক্ষতি ও অন্তত ৫০ লক্ষ টাকার মালামাল উদ্ধারের তথ্য জানিয়েছে ফায়ার সার্ভিস।

তথ্যটি নিশ্চিত করে ফায়ার স্টেশনের সিনিয়র স্টেশন অফিসার আব্দুল মান্নান বলেন, বৃহস্পতিবার ভোরে আগুন লাগার খবর পেয়ে নন্দনকানন ও লামারবাজার স্টেশন থেকে ৪টি গাড়ি ঘটনাস্থলে গিয়ে প্রায় ২ ঘন্টার চেষ্টায় সকাল ৮টার দিকে আগুন নিয়ন্ত্রণে আনতে সক্ষম হয়।

প্রকাশক ও সম্পাদক : নূর মোহাম্মদ রানা
ঠিকানা:৯২ মোমিন রোড, শাহ আনিস মার্কেট (৪র্থ তলা), চেরাগী পাহাড়, চট্টগ্রাম।
মোবাইল:০১৯৭৪৪৬৮১৭৬ / ০১৮১৭৭১৭১৩১
ইমেইল:[email protected]

প্রিন্ট করুন