২৪ ঘন্টা নিউজ
বৃহস্পতিবার ২৬ নভেম্বর ২০২৬ www.24ghonta.news১২ অগ্রহায়ণ ১৪৩৩ বঙ্গাব্দ১৬ জমাদিউস সানি ১৪৪৮ হিজরি

জিয়াউল আহসানের মৃত্যুদণ্ড চায় রাষ্ট্রপক্ষ

অনলাইন ডেস্ক
প্রকাশের সময়: বৃহস্পতিবার, ২৬ নভেম্বর, ২০২৬ । ২:৫৮ দুপুর

শতাধিক গুম ও হত্যার ঘটনায় মানবতাবিরোধী অপরাধের মামলায় সাবেক মেজর জেনারেল জিয়াউল আহসানের সর্বোচ্চ শাস্তি মৃত্যুদণ্ড প্রত্যাশা করছে রাষ্ট্রপক্ষ।

বৃহস্পতিবার (২৬ নভেম্বর) বেলা ১১টার দিকে আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালে যুক্তিতর্ক শুরুর আগে সাংবাদিকদের এ কথা জানান অ্যাটর্নি জেনারেল ব্যারিস্টার মো. রুহুল কুদ্দুস কাজল।

তিনি বলেন, রাষ্ট্রের দেওয়া ক্ষমতা, অস্ত্র ও বাহিনীর সদস্যদের ব্যবহার করে নাগরিকদের হত্যার অভিযোগের যথাযথ বিচার হওয়া প্রয়োজন। এ মামলায় ১৫ জন সাক্ষীর জবানবন্দি, নথিপত্র ও অন্যান্য তথ্য-প্রমাণের ভিত্তিতে যুক্তি উপস্থাপন করবে রাষ্ট্রপক্ষ।

অ্যাটর্নি জেনারেল জানান, যুক্তিতর্কে দেশি-বিদেশি আদালত ও আন্তর্জাতিক ট্রাইব্যুনালের বিভিন্ন আইনি নজির তুলে ধরা হবে। ট্রাইব্যুনালের নিরপেক্ষতা ও বিচারপ্রক্রিয়ার গ্রহণযোগ্যতা নিয়ে ওঠা প্রশ্নেরও আইনগত ব্যাখ্যা দেওয়া হবে।

মৃত্যুদণ্ড চাওয়া হবে কি না—এমন প্রশ্নে তিনি বলেন, অপরাধের জন্য আইনে সর্বোচ্চ শাস্তির বিধান থাকলে রাষ্ট্রপক্ষ সেই শাস্তিই চাইবে।

তার মতে, গুম ও পরিকল্পিত হত্যার মতো অপরাধের বিচার বাংলাদেশের বিচারিক ইতিহাসে গুরুত্বপূর্ণ দৃষ্টান্ত হয়ে থাকবে এবং অপরাধীদের জন্য কঠোর বার্তা দেবে।

প্রকাশক ও সম্পাদক : নূর মোহাম্মদ রানা
ঠিকানা:৯২ মোমিন রোড, শাহ আনিস মার্কেট (৪র্থ তলা), চেরাগী পাহাড়, চট্টগ্রাম।
মোবাইল:০১৯৭৪৪৬৮১৭৬ / ০১৮১৭৭১৭১৩১
ইমেইল:[email protected]

প্রিন্ট করুন