২৪ ঘন্টা নিউজ
বৃহস্পতিবার ২৬ নভেম্বর ২০২৬ www.24ghonta.news১২ অগ্রহায়ণ ১৪৩৩ বঙ্গাব্দ১৬ জমাদিউস সানি ১৪৪৮ হিজরি

ভারতীয় মন্ত্রীকে ‘পাগল’ বললেন পররাষ্ট্র প্রতিমন্ত্রী

অনলাইন ডেস্ক
প্রকাশের সময়: বৃহস্পতিবার, ২৬ নভেম্বর, ২০২৬ । ৮:১০ রাত

‘১৬ ডিসেম্বরের মধ্যে বাংলাদেশ দখল করে নেওয়ার’ হুমকির জবাবে পশ্চিমবঙ্গের পরিবহনমন্ত্রী অর্জুন সিংকে ‘পাগল’ আখ্যা দিয়েছেন বাংলাদেশের পররাষ্ট্র প্রতিমন্ত্রী হুমায়ুন কবির। তিনি বলেন, পৃথিবীর সব জায়গার রাজনীতিতেই কিছু পাগল মানুষ থাকে। এ ধরনের বক্তব্যকে গুরুত্ব না দিয়ে ভারতের কেন্দ্রীয় সরকারের সঙ্গে সম্পর্কের বিষয়টি বিবেচনা করা উচিত।

বৃহস্পতিবার (২৬ নভেম্বর) পররাষ্ট্র মন্ত্রণালয়ে সাংবাদিকদের সঙ্গে ব্রিফিংয়ে তিনি এসব কথা বলেন।

এর আগে মঙ্গলবার ভাটপাড়ায় সাংবাদিকদের সঙ্গে আলাপকালে অর্জুন সিং ১৬ ডিসেম্বরের মধ্যে বাংলাদেশ দখল এবং হিন্দু হত্যার প্রতিশোধ নেওয়ার হুমকি দেন।

এদিকে সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনাকে প্রত্যর্পণ চুক্তির মাধ্যমে ফেরত আনার বিষয়ে বাংলাদেশের অবস্থান পুনর্ব্যক্ত করেন প্রতিমন্ত্রী। গঙ্গা পানিবণ্টন চুক্তি নবায়নের জন্য ভারতকে চিঠি দেওয়ার কথাও জানান তিনি।

যুক্তরাষ্ট্রের নতুন শুল্কনীতি নিয়ে আলোচনার সুযোগ রয়েছে জানিয়ে হুমায়ুন কবির বলেন, আগামী ২৬ জানুয়ারির শুনানিতে বাংলাদেশ নিজেদের অবস্থান তুলে ধরবে। ডেনমার্কের সঙ্গে নবায়নযোগ্য জ্বালানি, বন্দর ও পানি পরিশোধন খাতে সহযোগিতা নিয়েও আলোচনা হয়েছে।

এ ছাড়া ডিসেম্বর মাসে মালয়েশিয়া ও মালদ্বীপের প্রধানমন্ত্রীর বাংলাদেশ সফরের সম্ভাবনার কথাও জানান পররাষ্ট্র প্রতিমন্ত্রী।

প্রকাশক ও সম্পাদক : নূর মোহাম্মদ রানা
ঠিকানা:৯২ মোমিন রোড, শাহ আনিস মার্কেট (৪র্থ তলা), চেরাগী পাহাড়, চট্টগ্রাম।
মোবাইল:০১৯৭৪৪৬৮১৭৬ / ০১৮১৭৭১৭১৩১
ইমেইল:[email protected]

প্রিন্ট করুন