চট্টগ্রামের পটিয়ায় গ্রামীণ ব্যাংকের একটি শাখায় পেট্রোল বোমা নিক্ষেপ করেছে দুর্বৃত্তরা। শনিবার (২৮ নভেম্বর) ভোররাতে উপজেলার কাশিয়াইশ ইউনিয়নের পিঙ্গলা স্কুলসংলগ্ন শাখায় এ ঘটনা ঘটে। এতে ব্যাংকের কিছু অংশ পুড়ে গেছে।
স্থানীয় সূত্র জানায়, শুক্রবার রাতেও দুর্বৃত্তরা হামলার চেষ্টা করেছিল। তবে নৈশপ্রহরীদের বাধায় ব্যর্থ হয়ে ভোররাতে আবার হামলা চালায়।
খবর পেয়ে পটিয়া থানা পুলিশের একটি দল ঘটনাস্থল পরিদর্শন করে। ওসি জিয়াউল হক জানান, ঘটনার একটি ভিডিও ফুটেজ সংগ্রহ করা হয়েছে। এতে একজনকে কিছু একটা ছুড়ে মারতে দেখা গেছে।

অনলাইন ডেস্ক
প্রকাশের সময়: শনিবার, ২৮ নভেম্বর, ২০২৬ । ৬:১০ সন্ধ্যা