২৪ ঘন্টা নিউজ
শনিবার ২৮ নভেম্বর ২০২৬ www.24ghonta.news১৪ অগ্রহায়ণ ১৪৩৩ বঙ্গাব্দ১৮ জমাদিউস সানি ১৪৪৮ হিজরি

হামের উপসর্গে ২৪ ঘণ্টায় ৮ শিশুর মৃত্যু

অনলাইন ডেস্ক
প্রকাশের সময়: শনিবার, ২৮ নভেম্বর, ২০২৬ । ৬:৩০ সন্ধ্যা

হামের উপসর্গে গত ২৪ ঘণ্টায় (শুক্রবার সকাল ৮টা থেকে শনিবার সকাল ৮টা) সারাদেশে আট শিশুর মৃত্যু হয়েছে। একই সময়ে নতুন করে হাসপাতালে ভর্তি হয়েছে ১ হাজার ১৫ জন।

শনিবার (২৮ নভেম্বর) স্বাস্থ্য অধিদপ্তরের নিয়মিত প্রতিবেদনে এ তথ্য জানানো হয়।

প্রতিবেদন অনুযায়ী, গত ১৫ মার্চ থেকে এ পর্যন্ত হাম ও এর উপসর্গে মোট ১ হাজার ৩৮৫ জনের মৃত্যু হয়েছে। এর মধ্যে নিশ্চিত হামে ১০৫ জন এবং সন্দেহজনক হামে ১ হাজার ২৮০ জন মারা গেছে।

এ সময়ে দেশে নিশ্চিত হাম রোগীর সংখ্যা ২৬ হাজার ৬০৮ জন এবং সন্দেহজনক রোগীর সংখ্যা ২ লাখ ৬৩ হাজার ৭৬৯ জনে দাঁড়িয়েছে।

গত ২৪ ঘণ্টায় মারা যাওয়া আট শিশুর মধ্যে ঢাকা, চট্টগ্রাম ও ময়মনসিংহে দুজন করে এবং সিলেট ও খুলনায় একজন করে রয়েছে। নতুন ভর্তি রোগীদের মধ্যে ৫৪ জনের হাম শনাক্ত হয়েছে এবং ৯৬১ জনের মধ্যে হামের উপসর্গ পাওয়া গেছে।

স্বাস্থ্য অধিদপ্তরের তথ্য অনুযায়ী, গত ১৫ মার্চ থেকে এ পর্যন্ত হাম ও এর উপসর্গ নিয়ে হাসপাতালে ভর্তি হয়েছেন ২ লাখ ৩৬ হাজার ৩৯১ জন। সুস্থ হয়ে ছাড়পত্র পেয়েছেন ২ লাখ ২৭ হাজার ৩১৪ জন।

প্রকাশক ও সম্পাদক : নূর মোহাম্মদ রানা
ঠিকানা:৯২ মোমিন রোড, শাহ আনিস মার্কেট (৪র্থ তলা), চেরাগী পাহাড়, চট্টগ্রাম।
মোবাইল:০১৯৭৪৪৬৮১৭৬ / ০১৮১৭৭১৭১৩১
ইমেইল:[email protected]

প্রিন্ট করুন