২৪ ঘন্টা নিউজ
শনিবার ২৮ নভেম্বর ২০২৬ www.24ghonta.news১৪ অগ্রহায়ণ ১৪৩৩ বঙ্গাব্দ১৮ জমাদিউস সানি ১৪৪৮ হিজরি

বাগেরহাটে বিএনপি-আ.লীগ সংঘর্ষ, আহত অনেকে

অনলাইন ডেস্ক
প্রকাশের সময়: শনিবার, ২৮ নভেম্বর, ২০২৬ । ৮:০৭ রাত

বাগেরহাটের মোল্লাহাটে বিএনপি ও কার্যক্রম নিষিদ্ধ আওয়ামী লীগের নেতাকর্মীদের মধ্যে সংঘর্ষের ঘটনা ঘটেছে। শনিবার (২৮ নভেম্বর) উপজেলার মধুমতি ১০০ মেগাওয়াট বিদ্যুৎকেন্দ্র এলাকায় দফায় দফায় এ সংঘর্ষ হয়। এতে বেশ কয়েকজন আহত হয়েছেন বলে প্রাথমিকভাবে জানা গেছে।

এর আগে শুক্রবার রাতে মাদারীপুরের কালকিনিতে দুই পক্ষের মধ্যে ধাওয়া-পাল্টাধাওয়া ও সংঘর্ষের ঘটনা ঘটে। এ সময় শতাধিক হাতবোমা ও ককটেল বিস্ফোরণের অভিযোগ ওঠে। এতে এলাকায় আতঙ্ক ছড়িয়ে পড়ে।

স্থানীয় সূত্রে জানা গেছে, কালকিনির মাছবাজার গোলচত্বর এলাকায় দুই পক্ষের মুখোমুখি অবস্থান থেকে সংঘর্ষের সূত্রপাত হয়। বিএনপির নেতাকর্মীদের অভিযোগ, পুলিশের উপস্থিতিতেই আওয়ামী লীগের নেতাকর্মীরা সংঘবদ্ধ হয়ে বিক্ষোভ ও হামলা চালিয়েছেন।

মোল্লাহাটের সংঘর্ষে আহতদের পরিচয় ও ঘটনার বিস্তারিত কারণ তাৎক্ষণিকভাবে জানা যায়নি। শেষ খবর পাওয়া পর্যন্ত এলাকায় উত্তেজনা বিরাজ করছিল।

প্রকাশক ও সম্পাদক : নূর মোহাম্মদ রানা
ঠিকানা:৯২ মোমিন রোড, শাহ আনিস মার্কেট (৪র্থ তলা), চেরাগী পাহাড়, চট্টগ্রাম।
মোবাইল:০১৯৭৪৪৬৮১৭৬ / ০১৮১৭৭১৭১৩১
ইমেইল:[email protected]

প্রিন্ট করুন