২৪ ঘন্টা নিউজ
শনিবার ২৮ নভেম্বর ২০২৬ www.24ghonta.news১৪ অগ্রহায়ণ ১৪৩৩ বঙ্গাব্দ১৮ জমাদিউস সানি ১৪৪৮ হিজরি

চাঁদপুরের ফুটবলে প্রাণ ফেরাতে লীগ আয়োজনের ঘোষণা দিলেন এমপি শেখ ফরিদ

অনলাইন ডেস্ক
প্রকাশের সময়: শনিবার, ২৮ নভেম্বর, ২০২৬ । ৮:১৮ রাত

ফরিদগঞ্জ উপজেলা দলকে ৩-০ গোলে হারিয়ে ২২তম জেলা প্রশাসক গোল্ডকাপ ফুটবল টুর্নামেন্ট-২০২৬-এর চ্যাম্পিয়ন হয়েছে চাঁদপুর সদর উপজেলা দল।

শনিবার (২৮ নভেম্বর) বিকেলে চাঁদপুর স্টেডিয়ামে অনুষ্ঠিত ফাইনালে ফরিদগঞ্জকে পরাজিত করে শিরোপা জেতে সদর উপজেলা দল।

খেলা শেষে পুরস্কার বিতরণী অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন চাঁদপুর-৩ আসনের সংসদ সদস্য শেখ ফরিদ আহম্মেদ মানিক। তিনি বলেন, তরুণ প্রজন্মকে মাদক ও অসামাজিক কর্মকাণ্ড থেকে দূরে রাখতে খেলাধুলার বিকল্প নেই। চাঁদপুরের ফুটবলের হারানো ঐতিহ্য ফিরিয়ে আনতে শিগগিরই জেলায় ফুটবল লীগ শুরু করা হবে।

তিনি আরও বলেন, ফুটবল লীগ চালু হলে স্থানীয় পর্যায়ে নতুন খেলোয়াড় তৈরি হবে এবং তরুণদের মধ্যে খেলাধুলার আগ্রহ বাড়বে।

অনুষ্ঠানে বিশেষ অতিথি ছিলেন চাঁদপুর-৫ আসনের সংসদ সদস্য ইঞ্জিনিয়ার মমিনুল হক, চাঁদপুর-৪ আসনের সংসদ সদস্য আলহাজ এম এ হান্নান এবং জেলা প্রশাসক আহমেদ জিয়াউর রহমান। অনুষ্ঠানে প্রশাসনের কর্মকর্তা, রাজনৈতিক নেতৃবৃন্দ, ক্রীড়া সংগঠক, খেলোয়াড় ও বিপুলসংখ্যক দর্শক উপস্থিত ছিলেন।

পুরস্কার বিতরণী অনুষ্ঠানকে ঘিরে চাঁদপুর স্টেডিয়ামে উৎসবমুখর পরিবেশের সৃষ্টি হয়।

প্রকাশক ও সম্পাদক : নূর মোহাম্মদ রানা
ঠিকানা:৯২ মোমিন রোড, শাহ আনিস মার্কেট (৪র্থ তলা), চেরাগী পাহাড়, চট্টগ্রাম।
মোবাইল:০১৯৭৪৪৬৮১৭৬ / ০১৮১৭৭১৭১৩১
ইমেইল:[email protected]

প্রিন্ট করুন