২৪ ঘন্টা নিউজ
শনিবার ২৮ নভেম্বর ২০২৬ www.24ghonta.news১৪ অগ্রহায়ণ ১৪৩৩ বঙ্গাব্দ১৮ জমাদিউস সানি ১৪৪৮ হিজরি

রাজধানীতে বাস ও পুলিশের গাড়িতে আগুন

অনলাইন ডেস্ক
প্রকাশের সময়: শনিবার, ২৮ নভেম্বর, ২০২৬ । ৮:৫৫ রাত

রাজধানীর মিরপুর ও মোহাম্মদপুরে পৃথক ঘটনায় একটি যাত্রীবাহী বাস ও পুলিশের একটি গাড়িতে আগুন দিয়েছে দুর্বৃত্তরা। শনিবার (২৮ নভেম্বর) ভোর থেকে সন্ধ্যা পর্যন্ত এসব ঘটনা ঘটে।

সন্ধ্যায় মিরপুর ১০ নম্বর গোলচত্বরে তিতাস পরিবহনের একটি বাসে আগুন দেওয়া হয়। খবর পেয়ে ফায়ার সার্ভিসের একটি ইউনিট ঘটনাস্থলে গিয়ে আগুন নিয়ন্ত্রণে আনে। এতে বাসটির কয়েকটি আসন পুড়ে যায়।

এর আগে ভোরে মোহাম্মদপুরের বসিলা সড়কে ডিএমপির পশ্চিম পুলিশ লাইন্সের সামনে এসপিবিএনের গ্যারেজে রাখা একটি গাড়িতে আগুন দেওয়া হয়। এতে গাড়িটির কয়েকটি আসন পুড়ে ক্ষতিগ্রস্ত হয়।

মোহাম্মদপুর থানার ওসি আব্দুল হালিম জানান, গ্যারেজের সামনে দুটি গাড়ি রাখা ছিল। এর মধ্যে একটিতে দুর্বৃত্তরা আগুন দেয়। এ ঘটনায় জড়িতদের শনাক্ত করতে পুলিশ কাজ করছে।

প্রকাশক ও সম্পাদক : নূর মোহাম্মদ রানা
ঠিকানা:৯২ মোমিন রোড, শাহ আনিস মার্কেট (৪র্থ তলা), চেরাগী পাহাড়, চট্টগ্রাম।
মোবাইল:০১৯৭৪৪৬৮১৭৬ / ০১৮১৭৭১৭১৩১
ইমেইল:[email protected]

প্রিন্ট করুন