২৪ ঘন্টা নিউজ
বৃহস্পতিবার ২৩ জানুয়ারি ২০২০ www.24ghonta.news১০ মাঘ ১৪২৬ বঙ্গাব্দ২৮ জমাদিউল আউয়াল ১৪৪১ হিজরি

নওগাঁয় বিএসএফের গুলিতে ৩ বাংলাদেশি নিহত

অনলাইন ডেস্ক
প্রকাশের সময়: বৃহস্পতিবার, ২৩ জানুয়ারি, ২০২০ । ৩:০০ বিকাল

নওগাঁর পোরশা সীমান্তে তিন বাংলাদেশিকে গুলি করে হত্যা করেছে ভারতীয় সীমান্তরক্ষী বাহিনী (বিএসএফ)। বৃহস্পতিবার ভোরে পোরশা উপজেলার নিতপুর সীমান্তে এ ঘটনা ঘটে। তাৎক্ষণিকভাবে নিহতদের পরিচয় জানা যায়নি।

স্থানীয় সূত্রে জানা গেছে, ভোরে ভারত থেকে গরু নিয়ে ফেরার পথে নিতপুর সীমান্তে তিন ব্যবসায়ীকে গুলি করে বিএসএফ। এরমধ্যে গুলিবিদ্ধ একজনের লাশ বাংলাদেশ সীমান্তে ও অন্য দুজনের লাশ ভারতীয় সীমান্তে পড়ে রয়েছে।

এর আগে বুধবার লালমনিরহাটের হাতিবান্ধা সীমান্তে দুই বাংলাদেশিকে গুলি করে হত্যা করে বিএসএফ।

এছাড়া, চলতি মাসের শুরু থেকে প্রথম ২২ দিনে বিএসএফ এর গুলিতে নিহত হয়েছে ৮ জন বাংলাদেশি।

প্রকাশক ও সম্পাদক : নূর মোহাম্মদ রানা
ঠিকানা:৯২ মোমিন রোড, শাহ আনিস মার্কেট (৪র্থ তলা), চেরাগী পাহাড়, চট্টগ্রাম।
মোবাইল:০১৯৭৪৪৬৮১৭৬ / ০১৮১৭৭১৭১৩১
ইমেইল:[email protected]

প্রিন্ট করুন