২৪ ঘন্টা নিউজ
রবিবার ২৯ নভেম্বর ২০২৬ www.24ghonta.news১৫ অগ্রহায়ণ ১৪৩৩ বঙ্গাব্দ১৯ জমাদিউস সানি ১৪৪৮ হিজরি

সাবেক এসবি প্রধান মনিরুলের স্ত্রী ও দুই শ্যালক আটক

অনলাইন ডেস্ক
প্রকাশের সময়: রবিবার, ২৯ নভেম্বর, ২০২৬ । ৯:৫২ সকাল

সহিংসতা ও নাশকতার পরিকল্পনার অভিযোগে রাজধানীতে গোয়েন্দা পুলিশের (ডিবি) অভিযানে পুলিশের স্পেশাল ব্রাঞ্চের (এসবি) সাবেক প্রধান ও অতিরিক্ত আইজিপি মনিরুল ইসলামের স্ত্রী সায়লা ফারজানাসহ চারজনকে আটক করা হয়েছে।

রোববার (২৯ নভেম্বর) ভোরে মিরপুর ডিওএইচএস ও রাকিন সিটিতে অভিযান চালিয়ে তাঁদের আটক করা হয়। আটক অন্যদের মধ্যে রয়েছেন মনিরুলের শ্যালক রেজাউল আলম শাহীন ও তাঁর অপর এক শ্যালক।

সায়লা ফারজানা জনপ্রশাসন মন্ত্রণালয়ের সাবেক অতিরিক্ত সচিব এবং বিসিএস ১৭তম ব্যাচের কর্মকর্তা। আওয়ামী লীগ সরকারের পতনের পর ২০২৪ সালের আগস্টে সচিবালয়ে পদোন্নতিবঞ্চিত কর্মকর্তাদের বিক্ষোভের মুখে পড়েন তিনি। পরে তাঁকে বিশেষ ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওএসডি) করা হয়।

এদিকে ক্ষমতার অপব্যবহার, ঘুষ ও দুর্নীতির মাধ্যমে অবৈধ সম্পদ অর্জন এবং অস্বাভাবিক ব্যাংক লেনদেনের অভিযোগে মনিরুল ইসলাম, তাঁর স্ত্রী সায়লা ফারজানাসহ পরিবারের সদস্যদের বিরুদ্ধে দুটি মামলা করেছে দুর্নীতি দমন কমিশন (দুদক)।

দুদকের এজাহার অনুযায়ী, তাঁদের বিরুদ্ধে ২৩ কোটি ৩২ লাখ টাকার অবৈধ সম্পদ অর্জনের অভিযোগ রয়েছে। পাশাপাশি ৪০টি ব্যাংক হিসাবে ২০১৩ থেকে ২০২৪ সাল পর্যন্ত ১ হাজার ৪৫ কোটি ২৮ লাখ টাকার বেশি সন্দেহজনক লেনদেনের তথ্য পাওয়া গেছে।

প্রকাশক ও সম্পাদক : নূর মোহাম্মদ রানা
ঠিকানা:৯২ মোমিন রোড, শাহ আনিস মার্কেট (৪র্থ তলা), চেরাগী পাহাড়, চট্টগ্রাম।
মোবাইল:০১৯৭৪৪৬৮১৭৬ / ০১৮১৭৭১৭১৩১
ইমেইল:[email protected]

প্রিন্ট করুন