২৪ ঘন্টা নিউজ
রবিবার ২৯ নভেম্বর ২০২৬ www.24ghonta.news১৫ অগ্রহায়ণ ১৪৩৩ বঙ্গাব্দ১৯ জমাদিউস সানি ১৪৪৮ হিজরি

রাশিয়া-ইউক্রেন পাল্টাপাল্টি হামলা, নিহত ১০

অনলাইন ডেস্ক
প্রকাশের সময়: রবিবার, ২৯ নভেম্বর, ২০২৬ । ১০:৩২ সকাল

রাশিয়া ও ইউক্রেনের মধ্যে পাল্টাপাল্টি হামলা অব্যাহত রয়েছে। রুশ হামলায় ইউক্রেনজুড়ে অন্তত ১০ জন নিহত হয়েছেন। অন্যদিকে, এক রাতেই ইউক্রেনের ১ হাজার ২৪৬টি ড্রোন ভূপাতিত করার দাবি করেছে রাশিয়া।

শনিবার (২৮ নভেম্বর) ইউক্রেনের প্রতিরক্ষা মন্ত্রণালয় জানায়, রাশিয়ার রোস্তভ, সামারা ও বাশকোর্তোস্তান অঞ্চলের তিনটি গুরুত্বপূর্ণ তেল স্থাপনায় হামলা চালিয়েছে তাদের সেনারা। এর মধ্যে নভোশাখতিনস্ক তেল শোধনাগার, এলপিডিএস সামারা এবং এলপিডিএস নুরলিনো রয়েছে।

অন্যদিকে, ইউক্রেনের রাজধানী কিয়েভের গুরুত্বপূর্ণ অবকাঠামোতে হামলা চালিয়েছে রুশ বাহিনী। এতে কয়েকটি এলাকায় বিদ্যুৎ ও পানির সরবরাহ ব্যাহত হওয়ার আশঙ্কা দেখা দিয়েছে।

ইউক্রেনের চেরনিহিভ অঞ্চলের নিজিন শহরে রুশ হামলায় সাতজন নিহত ও সাতজন আহত হয়েছেন। কিয়েভে নিহত হয়েছেন আরও এক নারী। এ ছাড়া রাশিয়ার দখল করা জাপোরিঝঝিয়া অঞ্চলে হাসপাতালের গাড়িতে ইউক্রেনীয় ড্রোন হামলায় এক নার্স ও একজন চালক নিহত হয়েছেন।

এদিকে, রাশিয়ার প্রতিরক্ষা মন্ত্রণালয়ের দাবি, এক রাতেই তাদের আকাশ প্রতিরক্ষাব্যবস্থা ইউক্রেনের ১ হাজার ২৪৬টি ড্রোন ভূপাতিত করেছে। মস্কোর মেয়র সের্গেই সোবিয়ানিন জানিয়েছেন, আট ঘণ্টায় রাজধানী অভিমুখে আসা ১২৩টি ড্রোন ধ্বংস করা হয়েছে। শুক্রবার সন্ধ্যা থেকে মস্কো ও আশপাশের অঞ্চলের দিকে মোট ৪৬২টি ড্রোন আসার খবর পাওয়া গেছে।

তবে ইউক্রেন কতটি ড্রোন নিক্ষেপ করেছে এবং রাশিয়ার কতটি লক্ষ্যবস্তুতে আঘাত হেনেছে, সে বিষয়ে মস্কো বিস্তারিত জানায়নি।

প্রকাশক ও সম্পাদক : নূর মোহাম্মদ রানা
ঠিকানা:৯২ মোমিন রোড, শাহ আনিস মার্কেট (৪র্থ তলা), চেরাগী পাহাড়, চট্টগ্রাম।
মোবাইল:০১৯৭৪৪৬৮১৭৬ / ০১৮১৭৭১৭১৩১
ইমেইল:[email protected]

প্রিন্ট করুন