২৪ ঘন্টা নিউজ
রবিবার ২৯ নভেম্বর ২০২৬ www.24ghonta.news১৫ অগ্রহায়ণ ১৪৩৩ বঙ্গাব্দ১৯ জমাদিউস সানি ১৪৪৮ হিজরি

ফটিকছড়িতে ৩৭তম সুন্নী সমাবেশের প্রস্তুতি সভা সম্পন্ন

অনলাইন ডেস্ক
প্রকাশের সময়: রবিবার, ২৯ নভেম্বর, ২০২৬ । ১১:৩৮ সকাল

পবিত্র ফাতেহা-ই-ইয়াজদাহম উদযাপন উপলক্ষে চট্টগ্রামের ফটিকছড়ি উপজেলার দক্ষিণ ধর্মপুরে গাউছিয়া জিলানী সমাজ কল্যাণ পরিষদের উদ্যোগে ৩৭তম বিশাল সুন্নী সমাবেশ আয়োজনের প্রস্তুতি সম্পন্ন হয়েছে। আগামী ২৪ ডিসেম্বর বৃহস্পতিবার স্থানীয় হাজী মোশারফ আলী স্কুল মাঠে দিনব্যাপী এ সমাবেশ অনুষ্ঠিত হবে।

সমাবেশে আহলে সুন্নাত ওয়াল জামাতের শীর্ষস্থানীয় পীর-মাশায়েখ, আলেম-ওলামা, সাংবাদিকসহ সর্বস্তরের সুন্নী ও সুফিবাদী ধর্মপ্রাণ মুসলমানদের উপস্থিত থাকার কথা রয়েছে।

এ উপলক্ষে গত ২৭ নভেম্বর শুক্রবার তরুণ সংঘ ক্লাবে এক প্রস্তুতি সভা অনুষ্ঠিত হয়। এতে সংগঠনের সভাপতি আলহাজ্ব এ কে এম বখতিয়ারের সভাপতিত্বে বক্তব্য রাখেন নুরুল ইসলাম মানিক, শফিউল আজম, আলহাজ্ব মওলানা সরোয়ার আলম কাদেরী ও মওলানা শহিদুল্লাহ কাদেরী।

সভায় উপস্থিত ছিলেন সংগঠনের উপদেষ্টা মওলানা শফিউল আজম, মওলানা আবদুল মান্নান আনসারী, শাহা আলম, রফিকুল আলম, মঈন উদ্দিন, নেজাম উদ্দিন, জাহাঙ্গীর কন্ট্রাক্টর, মুনসুর আলম, ইব্রাহিম খলিল লিটন, হাসান, মওলানা কুতুবউদ্দিন রজভী, মওলানা শহিদুল আজম, ইকবাল হাসান, ডা. আহমেদ শরীফ মানিক, মাস্টার আনোয়ার হোসেন, ব্যাংকার জাহেদ আসিফ, মজাহার রিয়াদ, দৌলত মিয়া, রবি হোসেন মুন্সি ও সৈয়দ জিয়া উদ্দিনসহ সংগঠনের দেশ-বিদেশের সদস্যরা।

প্রস্তুতি সভায় জানানো হয়, এবারের আয়োজন দুই দিনব্যাপী অনুষ্ঠিত হবে। ২৩ ডিসেম্বর বুধবার সকাল ৯টা থেকে প্রথম দিন শুধুমাত্র এলাকার নারীদের জন্য পর্দার আড়ালে বিশেষ দাওয়াতে খায়র মাহফিলের আয়োজন করা হয়েছে। এতে মৃত ব্যক্তির গোসল, কাফন, দাফন ও জানাজার নামাজসংক্রান্ত মাসআলা বিষয়ে প্রশিক্ষণ দেওয়া হবে।

পরদিন ২৪ ডিসেম্বর বৃহস্পতিবার অনুষ্ঠিত হবে ৩৭তম বিশাল সুন্নী সমাবেশ। আয়োজন সফল করতে প্রচার-প্রচারণাসহ বিভিন্ন প্রস্তুতিমূলক কার্যক্রম নিয়ে সভায় বিস্তারিত আলোচনা করা হয়।

এদিকে, দুই দিনব্যাপী এ আয়োজন সফল ও সার্থক করতে ধর্মপ্রাণ সুন্নী মুসলমানদের স্বতঃস্ফূর্ত অংশগ্রহণের আহ্বান জানিয়েছেন গাউছিয়া জিলানী সমাজ কল্যাণ পরিষদের সভাপতি আলহাজ্ব এ কে এম বখতিয়ার ও সংগঠনের মুখপাত্র মওলানা শহিদুল্লাহ কাদেরী।

প্রকাশক ও সম্পাদক : নূর মোহাম্মদ রানা
ঠিকানা:৯২ মোমিন রোড, শাহ আনিস মার্কেট (৪র্থ তলা), চেরাগী পাহাড়, চট্টগ্রাম।
মোবাইল:০১৯৭৪৪৬৮১৭৬ / ০১৮১৭৭১৭১৩১
ইমেইল:[email protected]

প্রিন্ট করুন