২৪ ঘন্টা নিউজ
রবিবার ২৯ নভেম্বর ২০২৬ www.24ghonta.news১৫ অগ্রহায়ণ ১৪৩৩ বঙ্গাব্দ১৯ জমাদিউস সানি ১৪৪৮ হিজরি

বঙ্গোপসাগরে নতুন ঘূর্ণিঝড় ‘কানি’, বিপাকে জেলেরা

অনলাইন ডেস্ক
প্রকাশের সময়: রবিবার, ২৯ নভেম্বর, ২০২৬ । ৪:২১ বিকাল

বঙ্গোপসাগরে নতুন করে ঘূর্ণিঝড় সৃষ্টির আশঙ্কা দেখা দিয়েছে। এক মাসে তিনটি ঘূর্ণিঝড়ের পর এবার চতুর্থ ঘূর্ণিঝড়ের পূর্বাভাস দিয়েছে ভারতের আবহাওয়া অধিদপ্তর। সম্ভাব্য ঘূর্ণিঝড়টির নাম হবে ‘কানি’।

পূর্বাভাস অনুযায়ী, ২৯ নভেম্বর দক্ষিণ আন্দামান সাগরে ঘূর্ণাবর্ত এবং ৩০ নভেম্বর দক্ষিণ-পূর্ব বঙ্গোপসাগরে নিম্নচাপ সৃষ্টি হতে পারে। এটি ঘূর্ণিঝড়ে রূপ নিলে ১ থেকে ৪ ডিসেম্বরের মধ্যে সাগর উত্তাল হওয়ার আশঙ্কা রয়েছে। ঘূর্ণিঝড়টির সম্ভাব্য গতিপথ শ্রীলঙ্কা ও তামিলনাড়ুর দিকে থাকলেও গতিপথ পরিবর্তন হলে ভারতের ওড়িশা, পশ্চিমবঙ্গ ও ঝাড়খণ্ডেও প্রভাব পড়তে পারে। খবর ইন্ডিয়া ডটকমের।

এদিকে গত ১০ বছরে ১৩টি ঘূর্ণিঝড়ে ভারতের ওড়িশা রাজ্যে ১৫ হাজার ৪৫৭ কোটি রুপির ক্ষতি হয়েছে। এসব দুর্যোগে ১৫৬ জন মানুষের মৃত্যু হয়েছে। ধ্বংস হয়েছে ৮ লাখ ২০ হাজার ঘরবাড়ি। ক্ষতিগ্রস্ত হয়েছে লাখ লাখ গবাদিপশু ও পাখি। দুর্যোগ মোকাবিলায় রাজ্যটিতে ৮৮০টি আশ্রয়কেন্দ্র নির্মাণ করা হয়েছে।

অন্যদিকে ঘূর্ণিঝড় আকভানের প্রভাবে ১০ দিন মাছ ধরা বন্ধ থাকার পর ভারতের তামিলনাড়ুর তুতিকোরিনে সাগরে ফিরেছেন দুই শতাধিক যান্ত্রিক নৌকার জেলে। গত ১৩ নভেম্বর থেকে নিষেধাজ্ঞার কারণে তারা মাছ ধরতে পারেননি। ২০ নভেম্বর ছোট নৌকার জেলেরা সাগরে ফিরলেও যান্ত্রিক নৌকার জেলেরা সোমবার ভোরে যাত্রা শুরু করেন।

জেলেরা জানান, নভেম্বর মাসেই ১৭ দিন সাগরে যেতে পারেননি তারা। এতে জীবিকা নির্বাহ কঠিন হয়ে পড়েছে। এ অবস্থায় সরকারি আর্থিক সহায়তা বাড়ানোর পাশাপাশি প্রত্যেক জেলেকে অতিরিক্ত ৫ হাজার রুপি দেওয়ার দাবি জানিয়েছেন তারা।

প্রকাশক ও সম্পাদক : নূর মোহাম্মদ রানা
ঠিকানা:৯২ মোমিন রোড, শাহ আনিস মার্কেট (৪র্থ তলা), চেরাগী পাহাড়, চট্টগ্রাম।
মোবাইল:০১৯৭৪৪৬৮১৭৬ / ০১৮১৭৭১৭১৩১
ইমেইল:[email protected]

প্রিন্ট করুন